নিরাপদ ক্যাম্পাসের দাবি

ঢাবির ভিসি ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান

ঢাবি প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২২, ২১:৫৪আপডেট : ০২ ডিসেম্বর ২০২২, ২২:০৫

নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। শুক্রবার (২ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের সাবেক এক অধ্যাপকের গাড়ির নিচে চাপা পড়ে এক নারীর মৃত্যুর জের ধরে তারা অবস্থান নেন। দাবি না মানা পর্যন্ত শিক্ষার্থীরা শান্তিপূর্ণ অবস্থান চালিয়ে যাবেন বলে জানান।

অবস্থান নেওয়া শিক্ষার্থীরা তিন দফা দাবি পেশ করেন। তাদের দাবিগুলো হলো, ঢাবির রাস্তা সিটি করপোরেশনের অধীনে থাকলে তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আওতায় আনতে হবে;  অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনিয়ন্ত্রিত যানবাহন নিয়ন্ত্রণ করতে হবে ও অভ্যন্তরীণ যানবাহনের ক্ষেত্রে চলনসীমা নিয়ন্ত্রণ করতে হবে এবং ক্যাম্পাসের প্রত্যেকটা প্রবেশমুখে চেকপোস্ট বসাতে হবে।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় মশাল মিছিল নিয়ে ভিসির বাসভবনের সামনে উপস্থিত হয় ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা। এরপর একে একে ছাত্র অধিকার পরিষদ, ডাকসু হল সংসদের নারী নেত্রীবৃন্দ উক্ত সমাবেশে যোগ দেন। বাসভবনের সামনে অবস্থান নেওয়া ডাকসুর সাবেক হল সংসদের নেত্রী শেখ তাসনিম আফরোজ ইমি বলেন, ‘আমাদের সাথে সংহতি জানিয়েছে ছাত্র অধিকার পরিষদ, ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্ট ও সাধারণ শিক্ষার্থীরা। আমি আশা করি সব ছাত্র সংগঠন আমাদের সাথে সংহতি প্রকাশ করবে।’

ঢাবির ভিসি ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান

ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আখতার বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ৫-৬ বছর যাবৎ বহিরাগত যানবাহন নিষিদ্ধ করা ও নিরাপদ ক্যাম্পাস চাচ্ছে। কিন্তু প্রশাসন তা করতে ব্যর্থ হয়েছে। তাই এই প্রশাসনের পদত্যাগ চাই।’

/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
পদত্যাগপত্র জমা দিয়েছেন ভিসি নিয়াজ আহমদ খান
প্রধান উপদেষ্টাকে পোট্রেট উপহার দিলেন ঢাবি ভিসি
ঢাবি উপাচার্যের সঙ্গে অস্ট্রেলিয়ার অধ্যাপকের সাক্ষাৎ
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান