ইবি শাপলা ফোরামের সভাপতি ড. মামুন, সম্পাদক ড. মাহবুবর

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০২২, ১৩:০৮আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ১৩:০৮

ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক সংগঠন ‌‘শাপলা ফোরাম কার্যনির্বাহী কমিটি-২০২২’ এর সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফাইন আর্টস বিভাগের সভাপতি ও ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মামুনুর রহমান। সাধারণ-সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক ড. মাহবুবর রহমান। 

সোমবার (৫ ডিসেম্বর) শাপলা ফোরামের কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়। সভায় শাপলা ফোরামের নির্বাচনে নির্বাচিত পরিষদের সদস্যদের মতামতের ভিত্তিতে নির্বাচিত হন এই দুই শিক্ষক।

কমিটিতে সহ-সভাপতি পদে মনোনীত হয়েছেন হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. শেলীনা নাসরিন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন গণিত বিভাগের সভাপতি ও সহযোগী অধ্যাপক ড. আনিছুর রহমান। এছাড়া কোষাধ্যক্ষ পদে মনোনীত হয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ইব্রাহিম আব্দুলাহ।

এছাড়া কার্যনিবাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন অধ্যাপক ড. মিয়া রাসিদুজ্জামান, অধ্যাপক ড. মাহবুবুল আরেফিন, অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, অধ্যাপক ড. রবিউল ইসলাম, অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, অধ্যাপক ড. আতিকুর রহমান, সহযোগী অধ্যাপক ড. শাহেদ আহমেদ, সহযোগী অধ্যাপক ড. সাদেক আলী, সহযোগী অধ্যাপক জয়শ্রী সেন, সহযোগী অধ্যাপক ড. হোসাইন মো. ফারুকী।

জানা গেছে, গত রবিবার শাপলা ফোরামের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রগতিশীল শিক্ষকদের প্রত্যক্ষ ভোটে ১৫জন শিক্ষক পরিষদের সদস্য নির্বাচিত হয়। শাপলা ফোরামের কার্যনির্বাহী সভায় উপস্থিত নির্বাচিত সদস্যদের মতামতের ভিত্তিতে সভাপতি, সাধারণ সম্পাদকসহ পাঁচ পদে উপরোক্ত শিক্ষকরা নির্বাচিত হন। নিয়মানুযায়ী বাকি ১০ জন শিক্ষক কার্যনির্বাহী পদে থাকবেন।

এ বিষয়ে নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. মামুনুর রহমান বলেন, ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সংগঠন এটি। সবার সহযোগিতায় এগিয়ে নিতে চাই, এটাই আমার প্রত্যাশা।’

/এসএইচ/
সম্পর্কিত
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
‘হয় ফাঁসিতে ঝুলবো, না হয় আইন হাতে তুলে গুপ্ত শিবিরকে হত্যা করবো’
কর্মচারীর হাতে শিক্ষিকা খুন বিধি উপেক্ষা করে দেড় শতাধিক চুক্তিভিত্তিক নিয়োগ 
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম