কূটনীতিকদের শিষ্টাচার বজায় রাখার আহ্বান ঢাবি শিক্ষক সমিতির

ঢাবি প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০২২, ২১:৪৪আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ২১:৪৪

বিদেশি কূটনীতিকদের শিষ্টাচার বজায় রেখে তাদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। শনিবার (১০ ডিসেম্বর) সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. নিজামুল হক ভূঁইয়ার সই করা এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‌‘ধ্বংসাত্মক শক্তির প্ররোচনায় কোনও কোনও রাষ্ট্রের রাষ্ট্রদূত বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে যে ধরনের মন্তব্য করছেন, তা দৃষ্টিকটু। আমরা বিদেশি কূটনীতিকদের শিষ্টাচার বজায় রেখে তাদের দায়িত্ব পালনে আহ্বান জানাচ্ছি। সম্প্রতি রাজনৈতিক সভা-সমাবেশের নামে দেশব্যাপী একটি মহলের নৈরাজ্য ও ধ্বংসাত্মক তৎপরতায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি উদ্বিগ্ন এবং বিদ্যমান শান্তিপূর্ণ পরিবেশকে অস্থিতিশীল করার এ ধরনের অপচেষ্টার তীব্র নিন্দা জানাচ্ছি।’

বিবৃতিতে সব পক্ষকে শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মসূচি পালনের এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সংযম ও সহনশীলতা বজায় রেখে সব নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা ও রাষ্ট্রীয় সম্পত্তি সুরক্ষার আহ্বান জানানো হয়।

/এনএআর/
সম্পর্কিত
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম