সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের সভাপতি শহীদুল, সম্পাদক জাফর

সিকৃবি প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০২২, ১৬:৫২আপডেট : ১২ ডিসেম্বর ২০২২, ১৭:০১

নতুন নেতৃত্ব পেলো সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক পরিষদ (গশিপ)। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়টির উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মৎস্য প্রযুক্তি ও মান নিয়ন্ত্রণ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর বেপারী।

সোমবার (১২ ডিসেম্বর) গণতান্ত্রিক শিক্ষক পরিষদের বিগত কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. মোশারফ হোসেন সরকারের সঞ্চালনায় সাধারণ সভায় নতুন সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে গুরুত্ব দিয়ে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে কাজ করবো আমরা।’

নবনির্বাচিত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর বেপারী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম ও গবেষণাকে উন্নত করতে আমরা কাজ করবো। সেইসঙ্গে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নযাত্রায় অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাবো।’

সভাপতি ও সাধারণ সম্পাদক জানিয়েছেন, ডিসেম্বর মাসের মধ্যেই দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন তারা। সোমবার বিকালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক।

/এএম/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম