রাত ১০টার মধ্যে চবির চারুকলার শিক্ষার্থীদের ক্যাম্পাস ছাড়ার নির্দেশ

চবি প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০৬আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইনস্টিটিউটের সংস্কার কাজের জন্য ওই বিভাগের শিক্ষার্থীদের বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাত ১০টার মধ্যেই ক্যাম্পাস ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি হোস্টেল ত্যাগেরও নির্দেশ দেওয়া হয়েছে। আজ বিকাল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে আয়োজিত এক জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ক্লাস চললে ইনস্টিটিউটের সংস্কার কাজ সম্ভব হচ্ছে না। এ জন্য এক মাসের ছুটি ঘোষণা করা হয়েছে। এ সময় পর্যন্ত অনলাইনে ক্লাস চলমান থাকবে।

তিনি বলেন, আজকে রাতেই ক্যাম্পাস ও হোস্টেল ত্যাগ করার জন্য শিক্ষার্থীদের নির্দেশ দেওয়া হয়েছে। এরপরও তারা ক্যাম্পাস ত্যাগ না করলে প্রশাসন হস্তক্ষেপ করবে।

এর আগে, বুধবার মধ্যরাতে চট্টগ্রাম নগরের বাদশা মিয়া সড়কের চারুকলা ক্যাম্পাসের পাশেই শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলে অভিযান চালায় প্রক্টরিয়াল বডি। এ সময় ছাত্র হোস্টেলটির একটি কক্ষ থেকে এক ছাত্রীকে আটক করা হয়। পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয় প্রশাসন। অন্য আরেকটি কক্ষ থেকে কয়েক গ্রাম গাঁজাও জব্দ করা হয়।

প্রসঙ্গত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে স্থানান্তরের দাবিতে তিন মাস ধরে আন্দোলন করে আসছে চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ২২ দফা দাবিতে গত বছরের ২ নভেম্বর ক্লাস বর্জনের মধ্য দিয়ে এ আন্দোলন শুরু হয়। শুরুতে ইনস্টিটিউটের সংস্কার কেন্দ্রিক থাকলেও পরে তা ক্যাম্পাসে স্থানান্তরের এক দফা দাবিতে রূপ নেয়।

পরে ২৩ জানুয়ারি শিক্ষামন্ত্রীর আহ্বানে শর্তসাপেক্ষে শিক্ষার্থীরা ক্লাসে ফিরলেও এক সপ্তাহের মাথায় গত সোমবার আবারও মূল ফটকে তালা দিয়ে আন্দোলনে যান শিক্ষার্থীদের একাংশ। একইদিন চলমান আন্দোলনের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীদের অপর একটি অংশ। তারা ক্লাস চালু করার দাবি জানান।

/এফআর/
সম্পর্কিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেন বহিরাগতরা প্রবেশ করতে না পারে: অর্থমন্ত্রী
ছাত্রলীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে প্ল্যাকার্ড হাতে দাঁড়ালেন এক নেতা
স্থানীয়দের হামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী আহত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের