ঢাবি ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্র অধিকার পরিষদ নেতাকে মারধরের অভিযোগ

ঢাবি প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৪৪আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৪৫

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের নির্দেশে তার অনুসারী ছাত্র অধিকার পরিষদের সাবেক সংস্কৃতি বিষয়ক সম্পাদক লুৎফর রহমানকে মারধরের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ডাচ বাংলা ব্যাংকের বুথের সামনে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। আহত অবস্থায় লুৎফরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে। মারধরে তার দুটি আঙুল ভেঙে গেছে বলে জানা যায়।

তবে এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট বলে দাবি করেছেন অভিযুক্ত ছাত্রলীগ নেতা।

ঘটনার বর্ণনা দিয়ে ঢাবি ছাত্র অধিকার পরিষদের সংগঠক আসিফ মাহমুদ বলেন, ‘টিএসসিতে সিলসিলা ব্যান্ডের গান করার কথা ছিল। আমরা গিয়ে দেখি ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী সেখানে ঘোরাঘুরি করছে। তখন আমরা সেখান থেকে চলে আসি। লুৎফর ভাইকেও চলে আসতে বলি। ততক্ষণে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের নির্দেশে ১০ থেকে ১২ জন জড়ো হয়ে লুৎফর ভাইয়ের ওপর হামলা করে। লুৎফর ভাই এখন ঢামেকের জরুরি বিভাগে আছেন। তার দুটি আঙুল ভেঙে গেছে এবং পাজরে আঘাত লেগেছে। এই হামলার প্রতিবাদে আমরা রাজু ভাস্কর্যের পাদদেশে প্রতিবাদ মিছিল করবো।’

এ বিষয়ে অভিযুক্ত ছাত্রলীগ নেতা তানভীর হাসান সৈকত বলেন, ‘যদি এই ধরনের কোনও ঘটনা ঘটে থাকে তার নিন্দা জানাই। ছাত্রলীগ এই ধরনের কোনও ঘটনার সঙ্গে জড়িত না। ছাত্রলীগ মারধরের রাজনীতি করে না। সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট তথ্য তারা ছড়াচ্ছে মিডিয়া কাভারেজ পাওয়ার জন্য। লাইভে এসে তারা গুজব ছড়াচ্ছে। এসব সম্পূর্ণ বানোয়াট।’

/আরআইজে/
সম্পর্কিত
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ‘বড়’ মিছিল
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম