চাঁদাবাজির দায়ে ঢাবি ছাত্রলীগ নেতাকে দায়িত্ব থেকে অব্যাহতি

ঢাবি প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০২৩, ২১:১৩আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ২১:১৩

রাজধানীর বঙ্গবাজারে এক পানি ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করার অভিযোগে অব্যাহতি দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমদাদুল হাসান সোহাগকে। রবিবার (১২ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে ইমদাদুল হাসান সোহাগ (সাধারণ সম্পাদক, অমর একুশে হল শাখা ছাত্রলীগ) কে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।’

এ বিষয়ে জানতে চাইলে মাজহারুল কবির শয়ন বলেন, ‘কেন্দ্রীয় ছাত্রলীগের সঙ্গে সমন্বয় করে তাকে অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়। সে যেহেতু একটি ইউনিটের প্রধান আমরা সে কারণে তাকে বহিষ্কারের দিকে যাইনি।'

এর আগে গত ৩০ জানুয়ারি বঙ্গবাজার এক পানি ব্যবসায়ীকে ফোন করে চাঁদা দাবির অভিযোগ ওঠে সোহাগের বিরুদ্ধে। ওই ব্যবসায়ীকে হলে যেতে বলেন সোহাগ। যেতে রাজি না হওয়ায় তাকে হুমকি-ধমকি দেন। পরে ৩১ জানুয়ারি অনুসারীদের পাঠিয়ে পানির বোতল ভাঙচুর করেন। বিভিন্ন গণমাধ্যমে এসব খবর প্রকাশ হওয়ার পর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ বহিষ্কারের এই সিদ্ধান্ত জানায়।

এদিকে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকায় ২১ নেতাকর্মীকে বহিষ্কার করেছে বাংলাদেশ ছাত্রলীগ। রবিবার (১২ ফেব্রুয়ারি) বিকালে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারের কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনায় এবং সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমূলক ও সংগঠনের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বিভিন্ন ইউনিটের ২১ নেতাকর্মীকে বহিষ্কার করা হলো।

আরও পড়ুন- 

আবাসিক হলে আটকে রেখে মারধর: অভিযুক্ত ছাত্রলীগ নেতাকে বহিষ্কার

আবাসিক হলে আটকে রেখে মারধর, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি

২১ নেতাকর্মীকে বহিষ্কার করলো ছাত্রলীগ

/এফএস/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম