‘ভিজিটিং প্রফেসর’ হিসেবে লন্ডন যাচ্ছেন অধ্যাপক মাকসুদ

ঢাবি প্রতিনিধি
০৪ মার্চ ২০২৩, ০৪:১১আপডেট : ০৪ মার্চ ২০২৩, ০৪:১১

ইংল্যান্ডের বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয় ‘ইউনিভার্সিটি কলেজ লন্ডনে’ (ইউসিএল) ‘ভিজিটিং প্রফেসর’ হিসেবে ১০ দিনের সফরে লন্ডনে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

সফরকালে তিনি ইউসিএল আয়োজিত কর্মশালায় অংশগ্রহণ, বক্তৃতা প্রদান এবং গবেষণা সহযোগিতা সভায় যোগ দেবেন।

আগামী ৫ মার্চ থেকে ১৪ মার্চ পর্যন্ত লন্ডনে অবস্থান করবেন বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের এই অধ্যাপক।

শুক্রবার (৩ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ইংল্যান্ডের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ‘ইউনিভার্সিটি কলেজ লন্ডনে’ (ইউসিএল)-এ ভিজিটিং প্রফেসর হিসেবে ‘এ সিরিজ অব ইন পার্সন ইন্টার এ্যাক্টিভ ওয়ার্কশপস, গেস্ট লেকর্চাস অ্যান্ড রির্সাচ কোলাবোরেশন মিটিংস’-এ অংশগ্রহণের জন্য আগামী ৫ মার্চ থেকে ১৪ মার্চ তারিখ পর্যন্ত (৪ মার্চের সাপ্তাহিক ছুটি একত্রীকরণের অনুমতিসহ) মোট ১০ দিন লন্ডনে গমন ও অবস্থানের অনুমতিসহ কর্তব্যরত ছুটি মঞ্জুর করা হয়েছে।

সহ-উপাচার্য (শিক্ষা) বিদেশে অবস্থানকালীন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান দায়িত্ব পালন করবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রসঙ্গত, অধ্যাপক ড. মাকসুদ কামাল ১৯৮৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে প্রথম শ্রেণিতে বিএসসি (অনার্স) এবং ১৯৮৮ সালে এমএসসি পাস করেন। পরে তিনি নেদারল্যান্ডসের টোয়েন্টে বিশ্ববিদ্যালয় থেকে ‘অ্যাপ্লায়েড ইঞ্জিনিয়ারিং জিওলজি’ বিষয়ে ১৯৯৭ সালে মাস্টার্স ডিগ্রি এবং জাপানের টোকিও ইন্সটিটিউট অব টেকনোলজি থেকে ‘আর্থকোয়াক ইঞ্জিনিয়ারিং’ বিষয়ে ২০০৪ সালে ‘ডক্টর অব ইঞ্জিনিয়ারিং’ ডিগ্রি অর্জন করেন। দেশি-বিদেশি পিয়ার রিভিউড/ইমপ্যাক্ট ফ্যাক্টর জার্নালে তার পঞ্চাশোর্ধ্ব বৈজ্ঞানিক প্রবন্ধ এবং জাতীয় পর্যায়ে সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থায় তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে অসংখ্য নীতি-নির্ধারণী রিপোর্ট প্রকাশিত হয়েছে। দেশি-বিদেশি একাধিক জার্নালে এডিটোরিয়াল বোর্ডের সদস্য হিসেবেও তিনি দায়িত্ব পালন করছেন।

বিশিষ্ট দুর্যোগ বিশেষজ্ঞ অধ্যাপক বিশ্বখ্যাত ‘ইউনিভার্সিটি কলেজ লন্ডনে’র (ইউসিএল) ‘ভিজিটিং প্রফেসর’ হিসেবে ২ এপ্রিল ২০২২ থেকে মার্চ ২০২৭ পর্যন্ত নিয়োগপ্রাপ্ত হয়েছেন।

/এনএআর/
সম্পর্কিত
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম