দুই ছাত্রকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার

কুবি প্রতিনিধি
০৭ মার্চ ২০২৩, ১৭:২৫আপডেট : ০৭ মার্চ ২০২৩, ১৭:২৫

প্রক্টরিয়াল বডিকে কর্তব্য পালনে বাধা, শিক্ষককে হেনস্তা ও বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত ভিন্ন দুই অফিস আদেশের মাধ্যমে এই তথ্য জানান।

বহিষ্কার শিক্ষার্থীরা হলেন- ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সালমান চৌধুরী হৃদয় এবং লোকপ্রশাসন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ এনায়েত উল্লাহ।

অফিস আদেশে বলা হয়, গত ৩০ জানুয়ারি আনুমানিক রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে এরিয়াল ইডির কর্তব্য পালনে বাধা, শিক্ষককে হেনস্তা এবং বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সালমান চৌধুরী হৃদয় ও মোহাম্মদ এনায়েত উল্লাহকে গত ১ ফেব্রুয়ারি কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। শিক্ষার্থীদের দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাব গ্রহণযোগ্য বিবেচিত না হওয়ায় তাদেরকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আমিরুল হক চৌধুরী বলেন, শোকজের জবাবটা গ্রহণযোগ্য না হওয়ায় প্রশাসনের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত মোতাবেক তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি আনুমানিক রাত সাড়ে ৮টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির দায়িত্ব পালনকালে তারা বাধা প্রদান করেন এবং বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের দিকে তেড়ে আসেন বলে অভিযোগ ওঠে।

/এফআর/
সম্পর্কিত
বগুড়ার সেই এনসিপি নেতাকে টিটিসি থেকে বহিষ্কার
জিয়ার মৃত্যুবার্ষিকীতে অশ্লীল নৃত্য, সভাপতি-সম্পাদক বহিষ্কার
সেই ছাত্রদল নেতা বহিষ্কার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম