ঢাবির ভর্তিযুদ্ধ শুরু আজ, প্রতি আসনে লড়বেন ৫০ জন

ঢাবি প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২৩, ০৯:৪০আপডেট : ২৯ এপ্রিল ২০২৩, ১০:৫৫

চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এবছরের ভর্তিযুদ্ধ। শনিবার (২৯ এপ্রিল) ২০২২-২৩ শিক্ষাবর্ষে আন্ডার গ্র্যাজুয়েট প্রথম বর্ষে চারুকলা অনুষদে ভর্তিচ্ছুরা পরীক্ষায় বসছেন। এরই ধারাবাহিকতায় ৬ মে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ১২ মে বিজ্ঞান ইউনিট এবং ১৩ মে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিস থেকে পাওয়া তথ্যমতে, ২০২২-২৩ শিক্ষাবর্ষে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য ২ লাখ ৯৮ হাজার ৪২৯ জন প্রার্থী আবেদন করেছেন। সে অনুযায়ী ৪টি ইউনিটে ৫ হাজার ৯৬৫ আসনের বিপরীতে প্রতিটি আসনের জন্য লড়বেন প্রায় ৫০ জন শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি পরীক্ষা সমন্বয়ক অধ্যাপক মোস্তাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, চারুকলা অনুষদে ১৩০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৭ হাজার ৭৯টি। সেই হিসাবে এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়বে ৫৪ দশমিক ৪৫ জন।

সব ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। চারুকলা ইউনিট ব্যতিত অন্য তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা গতবারের মতো ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগ পর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

ঢাবির ভর্তিযুদ্ধ শুরু আজ, প্রতি আসনে লড়বেন ৫০ জন

ভর্তি পরীক্ষা উপলক্ষে সকাল থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসতে শুরু করেন শিক্ষার্থীরা। অনেকেই এসেছেন অভিভাবকের সঙ্গে, আবার কেউ একাই। সরেজমিনে দেখা যায়, পরীক্ষা আগেও বই, নোট খাতা খুলে বিশ্ববিদ্যালয়ের ঘাসের ওপর বসেছেন অনেকেই। শেষ মুহূর্তে আরেকটু ঝালিয়ে নিচ্ছেন নিজেদের।

শুধু শিক্ষার্থীরাই নন, তাদের অভিভাবকরাও যেন বসেছেন কঠিন পরীক্ষায়। সন্তানের মঙ্গল কামনায় ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে দিতে তারাও পাশে বসে দিচ্ছেন সাহস, করছেন প্রার্থনা। আফজাল হোসেন নামে এক অভিভাবক বলেন, ‘সন্তানের পরীক্ষা মানে বাবা-মায়েরও পরীক্ষা। তাদের সফলতা মানে আমাদের সফলতা। তাই আজকে অফিস ছুটি নিয়ে আসলাম তার সঙ্গে। সন্তানের প্রস্তুতি ভালো, তবে কিছুটা নার্ভাস। সাহস দিচ্ছি আর আল্লাহর কাছে দোয়া করছি। আল্লাহ ভরসা!’ 

/ইউএস/
সম্পর্কিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, জানবেন যেভাবে
জবিতে শূন্য আসনে উন্মুক্ত ভর্তি ২২ এপ্রিল
জবিতে ষষ্ঠ মেধাতালিকা প্রকাশ
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম