সংক্ষিপ্ত সিলেবাসেই হচ্ছে গুচ্ছের পরীক্ষা

জবি প্রতিবেদক
০৫ মে ২০২৩, ২০:৫৫আপডেট : ০৫ মে ২০২৩, ২০:৫৫

গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা এইচএসসির সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী হবে। শিক্ষার্থীদের পরীক্ষায় উত্তীর্ণ হতে সর্বনিম্ন ৩০ নম্বর পেতে হবে।

শুক্রবার (৫ এপ্রিল) গুচ্ছ ভর্তি পরীক্ষার সমন্বয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, 'এইচএসসির সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ীই এবার ভর্তি পরীক্ষার প্রশ্ন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। যে সিলেবাস অনুযায়ী বোর্ড পরীক্ষা নেওয়া হয়েছে ওই একই সিলেবাসে ভর্তি পরীক্ষা হবে। সিলেবাসের বাইরে প্রশ্ন থাকবে না।'

তিনি আরও বলেন, 'এবার ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সর্বনিম্ন ৩০ নম্বর পেয়ে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে।

আগামী ২০ মে মানবিক বিভাগ, ২৭ মে বাণিজ্য বিভাগ ও ৩ জুন বিজ্ঞান বিভাগের সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ফল প্রকাশ করা হবে আগামী ৮ জুনের মধ্যে। ভর্তি পরীক্ষার সকল তথ্য গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে (www.gstadmission.ac.bd) পাওয়া যাবে।

/ইউএস/
সম্পর্কিত
নেচার ইনডেক্স র‍্যাংকিং: একাডেমিতে ১০ম জবি, রসায়নে দ্বিতীয়
সাময়িক বহিষ্কৃতদের একাডেমিক কার্যক্রমে নিষেধাজ্ঞা দিলো জবি সিন্ডিকেট 
জ‌বি প্রেসক্লা‌বের সভাপ‌তি মুস‌ফিক, সম্পাদক লিমন
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম