জাবিতে ভর্তি পরীক্ষায় শিফট পদ্ধতি বহালের প্রতিবাদে মানববন্ধন

জাবি প্রতিনিধি
১৮ মে ২০২৩, ১৭:০৪আপডেট : ১৮ মে ২০২৩, ১৭:০৪

ভর্তিপরীক্ষায় শিফট পদ্ধতি বহাল রাখার প্রতিবাদে মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রগতিশীল শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৮ মে) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ভবনের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের ৫১ ব্যাচের সোহাগী সানিয়া বলেন, ‘শিফট পদ্ধতির বৈষম্যমূলক পরীক্ষাপদ্ধতি বাতিলের জন্য বারবার বলেছি। ফরমের দাম কমাতে আমরা দাবি জানিয়েছি। আমাদের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছিল শিফট কমিয়ে দুটিতে করা হবে। অথচ এখন তারা আগের সিদ্ধান্তেই বহাল রয়েছে।’

বাংলা বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী আ র ক রাসেল বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় লুটপাট করা হয়। সাধারণ মানুষের পকেট কাটা হয়। আমরা আগে থেকে বলে আসছি বিতর্কিত শিফট পদ্ধতি বন্ধ করতে হবে। এর কারণে মেধার বৈষম্য সৃষ্টি হচ্ছে।’

জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি সৌমিক বাগচী বলেন, ‘হতাশার সঙ্গে বলতে হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষার বিপরীতে অর্থ উৎপাদনকে প্রাধান্য দেওয়া হচ্ছে। শিক্ষকরা শিক্ষা প্রদানের চেয়ে অর্থ উপার্জনকে প্রাধান্য দিচ্ছেন। আমরা স্পষ্ট করে বলতে চাই, ভর্তি পরীক্ষা কোনও ‘জুয়া খেলা’ নয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয় আশপাশে থাকা স্কুল-কলেজে ভর্তি পরীক্ষা নিচ্ছে। প্রশাসন চাইলে এটি বাস্তবায়ন করা সম্ভব।’

জাবিতে ভর্তি পরীক্ষায় শিফট পদ্ধতি বহালের প্রতিবাদে মানববন্ধন

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (জাবি শাখা) সাধারণ সম্পাদক কনোজ কান্তি রায় বলেন, ‘প্রতিবারই শিফট পদ্ধতির বৈষম্য নিয়ে আমরা দাঁড়িয়েছি। বিশ্ববিদ্যালয় বারবার আমাদের আশ্বাস দিয়েছে বিকল্প পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার। অথচ শেষে তারা নিজেদের সিদ্ধান্তেই অটল। অনেক শিক্ষার্থী এই বৈষম্যের কারণে এখানে ভর্তি হতে পারেন না। ভর্তি-বাণিজ্যের এই প্রক্রিয়া বন্ধ করতে হবে।’

মানববন্ধনে ছাত্র ইউনিয়ন জাবি সংসদ একাত্মতা প্রকাশ করে। এ ছাড়া মানববন্ধন শেষে শিক্ষার্থীরা উপাচার্য বরাবর স্মারকলিপি জমা দেন।

উপাচার্যের অনুপস্থিতিতে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সচিব ডেপুটি রেজিস্ট্রার আবু হাসান তা গ্রহণ করার কথা জানান এবং উপাচার্যের কাছে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন।

/এনএআর/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম