ছাত্রাবাস থেকে রাবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

রাবি প্রতিনিধি
০৯ জুন ২০২৩, ১২:১৯আপডেট : ০৯ জুন ২০২৩, ১২:১৯

রাজশাহী নগরীর বিনোদপুর এলাকার একটি ছাত্রাবাস থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) রাত পৌনে ১টার দিকে স্টুডেন্ট প্যালেস নামের ছাত্রাবাস থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। লাশের সঙ্গে কক্ষ থেকে একটি সুইসাইড নোট পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। 

মারা যাওয়া তানভীর ইসলাম রিতু বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী ছিলেন। তিনি নীলফামারী সদর থানার কাঞ্চনহাট গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন,  ‘আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিষয়টি জানিয়েছে। লাশটি উদ্ধার করেছে পুলিশ। তবে, ওই শিক্ষার্থীর মৃত্যুর কারণ জানা যায়নি।’

নগরীর মতিহার থানার উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম বলেন, ‘লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় তার হাতে লেখা একটি সুইসাইড নোট পাওয়া যায়। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি।’

/এসএন/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম