জাবি ভর্তি পরীক্ষা

কেন্দ্র থেকে পরীক্ষার্থীদের মোবাইল নিয়ে লাপাত্তা যুবক

জাবি প্রতিনিধি
১৮ জুন ২০২৩, ১৭:৫৯ আপডেট : ১৮ জুন ২০২৩, ১৮:০১

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২২-২৩ সেশনের স্নাতক সম্মান ভর্তি পরীক্ষা চলাকালে কক্ষ থেকে পরীক্ষার্থীদের মোবাইল ফোন নিয়ে লাপাত্তা অজ্ঞাত এক যুবক। রবিবার (১৮ জুন) ‘সি’ ইউনিটের চতুর্থ শিফটের পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ভবনের ১২৯ ও ১৩৫ নং কক্ষে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘সি’ ইউনিটের চতুর্থ শিফটের ছাত্রীদের পরীক্ষা শুরুর পর পরীক্ষার্থীদের মোবাইল ফোনগুলো জমা রাখতে বলা হয়। কেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ করা পরীক্ষার্থীরা কাগজে নাম-রোল লিখে কক্ষের টেবিলের ওপর মোবাইল রাখেন। তবে পরীক্ষা শুরুর কিছুক্ষণ পূর্বে ২৫-৩০ বছর বয়স্ক অজ্ঞাত এক যুবক পরীক্ষার্থীদের মোবাইলগুলো তাকে জমা দিতে বলেন। এ সময় পরীক্ষার্থীরা তার কাছে জমা দিলে তিনটি মোবাইল নিয়ে লাপাত্তা হয়ে যায় সে।

মোবাইল হারিয়ে সামিয়া সুলতানা বলেন, ‘ঢাকার শান্তিবাগ থেকে পরীক্ষা দিতে এসেছি। চতুর্থ শিফটে সমাজবিজ্ঞান ভবনের ১২৯ নং কক্ষে আমার সিট পড়ে। পরীক্ষা শুরুর আগে তরুণ বয়সী এক লোক রুমে এসে ফোন জমা দিতে বলে। পরীক্ষা শেষে কেন্দ্রের বাইরে থেকে ফোন নিয়ে যাওয়ার জন্য আশ্বস্ত করে। পরীক্ষা শেষে বাইরে এসে আর তার দেখা পাইনি।’

আরেক ভুক্তভোগী আজমেরী রুমানা বলেন, ‘তার পরনে ছিল সাদা শার্ট ও কালো প্যান্ট। পরিপাটিভাবে আসায় তাকে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা বা কর্মচারী বলেই মনে হয়েছে। তাই বিশ্বাস করে ফোন জমা দিয়েছি।

এ ঘটনায় সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছেন সমাজবিজ্ঞান অনুষদ কেন্দ্রের সমন্বয়ক সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক মো. আবদুল মাননান। তিনি বলেন, ‘আমরা পরীক্ষার্থীদের মোবাইল নিয়ে আসতে নিষেধ করেছি। মোবাইল নিয়ে প্রবেশ করা উচিত হয়নি। সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করার চেষ্টা করছি। ভুক্তভোগী শিক্ষার্থীদের নাম ও মোবাইল নাম্বার রেকর্ড করে রেখেছি। মোবাইল খুঁজে পেলে তাদের হাতে পৌঁছে দেবো।’

/আরআইজে/
সম্পর্কিত
বিকালে এএসপির নিরাপত্তার আশ্বাস, রাতে ছিনতাইয়ের শিকার শিক্ষার্থী
দুই কর্মকর্তাকে পিটিয়ে ইসলামী ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাই
পোশাককর্মীর টাকা, মোবাইল ছিনতাইয়ের পর হত্যা: তিন জনের মৃত্যুদণ্ড
সর্বশেষ খবর
আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচের আগে মেসির আবেগঘন বার্তা
আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচের আগে মেসির আবেগঘন বার্তা
ঢাকায় হত্যা করে নীলফামারীতে নিয়ে পুতে রাখা হয় যুবকের মরদেহ
ঢাকায় হত্যা করে নীলফামারীতে নিয়ে পুতে রাখা হয় যুবকের মরদেহ
বিকালে এএসপির নিরাপত্তার আশ্বাস, রাতে ছিনতাইয়ের শিকার শিক্ষার্থী
বিকালে এএসপির নিরাপত্তার আশ্বাস, রাতে ছিনতাইয়ের শিকার শিক্ষার্থী
স্কুলে শিক্ষক স্ত্রীকে চড় মেরে বিভাগীয় ব্যবস্থার মুখে সহকারী শিক্ষক
স্কুলে শিক্ষক স্ত্রীকে চড় মেরে বিভাগীয় ব্যবস্থার মুখে সহকারী শিক্ষক
সর্বাধিক পঠিত
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা