চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪০৫ কোটি টাকার বাজেট পাস, ৭৭ শতাংশ খরচ হবে বেতন-ভাতায়

চবি প্রতিনিধি
৩০ জুলাই ২০২৩, ১৮:৩১আপডেট : ৩০ জুলাই ২০২৩, ১৯:৪৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৪০৫ কোটি ৩৫ লাখ টাকার বাজেট পাস হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ৩৫তম বার্ষিক সিনেট অধিবেশনে এ বাজেট পাস হয়। বরাবরের মতোই বাজেটের সিংহভাগ বরাদ্দ দেওয়া হয়েছে বেতন-ভাতা ও পেনশন খাতে। এতে বরাদ্দ দেওয়া হয়েছে মোট বাজেটের ৭৭ দশমিক ৩৬ শতাংশ। তবে বরাদ্দ বেড়েছে গবেষণা ও উচ্চশিক্ষা খাতে। এই দুই খাতে বরাদ্দ দেওয়া হয়েছে মোট বাজেটের মাত্র ৫ দশমিক ০৯ শতাংশ।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের সভাপতিত্বে রবিবার (৩০ জুলাই) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিনেট কক্ষে অধিবেশন শুরু হয়। এতে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কেএম নুর আহমদ।

বাজেটে বেতন-ভাতা ও পেনশন খাতে বরাদ্দের পরিমাণ ৩১৩ কোটি ৬১ লাখ টাকা। এর মধ্যে বেতন ও ভাতা বাবদ ২৫১ কোটি ২৫ লাখ টাকা এবং পেনশন বাবদ ৬২ কোটি ৩৬ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

গবেষণা খাতে এবার বরাদ্দ রাখা হয়েছে আট কোটি ৫৫ লাখ টাকা; যা মোট বাজেটের ২ দশমিক ১০ শতাংশ। যা গত বছরের তুলনায় দুই কোটি টাকা বেশি। এ ছাড়া উচ্চশিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা খাতে মোট বরাদ্দ ধরা হয়েছে ২০ কোটি ৬৪ লাখ টাকা। এ বছর চিকিৎসা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ৬৩ লাখ টাকা।

২০২৩-২৪ অর্থবছরে মোট বাজেটের বিপরীতে বিশ্ববিদ্যালয়ের প্রাপ্তি ধরা হয়েছে ৩৯৮ কোটি ৪৩ লাখ টাকা। ঘাটতি বাজেট রয়েছে ছয় কোটি ৯২ লাখ টাকা। একইসঙ্গে গত অর্থবছরের সংশোধিত বাজেট ৩৯৬ কোটি পাঁচ লাখ টাকা সিনেট সভায় অনুমোদন হয়েছে। ২০২২-২৩ অর্থবছরে শিক্ষার্থী প্রতি ব্যয় হয়েছে এক লাখ ৪৯ হাজার ৩৯৬ টাকা।

বাজেট অধিবেশনে সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, ‘বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা এক কঠিন সময় অতিক্রম করছি। চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও করোনা অতিমারি অতিক্রম না করতেই এডিস মশাবাহিত ডেঙ্গু ঢাকা ও চট্টগ্রামসহ সারা দেশে ছড়িয়ে পড়ছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কুফল ও নানাবিধ কারণে বর্তমান মূল্যস্ফীতিতে বাংলাদেশের মতো আমদানিনির্ভর দেশের অর্থনীতি সচল ও স্বাভাবিক রাখা দুরূহ হয়ে দাঁড়িয়েছে। কাজেই সংকট মোকাবিলায় আমাদের আন্তরিক, সচেতন, সঞ্চয়ী ও মিতব্যয়ী হতে হবে।’

/এএম/
সম্পর্কিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেন বহিরাগতরা প্রবেশ করতে না পারে: অর্থমন্ত্রী
ছাত্রলীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে প্ল্যাকার্ড হাতে দাঁড়ালেন এক নেতা
স্থানীয়দের হামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী আহত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম