জাতীয় শোক দিবস স্মরণে ঢাবিতে শোক পদযাত্রা

ঢাবি প্রতিনিধি
০১ আগস্ট ২০২৩, ২১:১৪আপডেট : ০১ আগস্ট ২০২৩, ২১:১৪

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস স্মরণে মঙ্গলবার (১ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সব সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে প্রথমবারের মতো একটি শোক পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

পদযাত্রাটি ঢাবির মুক্তি ও গণতন্ত্র তোরণ থেকে শুরু হয়ে অপরাজেয় বাংলার পাদদেশে শেষ হয়। পদযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদের মডারেটর অধ্যাপক ড. আহমেদুল কবির। জাতীয় শোক দিবস স্মরণে ঢাবিতে শোক পদযাত্রা

প্রধান অতিথির বক্তব্যের শুরুতে শোক পদযাত্রার উদ্বোধন ঘোষণা করে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সকল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আজ (মঙ্গলবার) শোকের মাস আগস্টের প্রথম দিনে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে যে মূল্যবোধের বহিঃপ্রকাশ ঘটিয়েছে একে আমি সাধুবাদ জানাই।”

শোক পদযাত্রায় অংশগ্রহণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি, ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি, ঢাকা বিশ্ববিদ্যালয় হিমু পরিবহন, ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি, স্লোগান '৭১, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় সায়েন্স সোসাইটি, প্রভাতফেরী, জয়ধ্বনি সাংস্কৃতিক সংগঠন, ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় নৃত্য সংসদ।

/এমএস/
সম্পর্কিত
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম