ঢাবিতে মঞ্চস্থ হলো ‘মেঘ’

ঢাবি প্রতিনিধি
০৮ অক্টোবর ২০২৩, ০৪:৩২আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ০৪:৩২

সত্যিই কী নিখুঁত খুন সম্ভব? কেমন হতো যদি খুন করে লাশটা একটা বাক্সে ভরে তার ওপর চাদর বিছিয়ে তাতে ফুলদানি সাজিয়ে কাউকে খাবারের নিমন্ত্রণ করা হয়? খুন হবে, অথচ ক্লু থাকবে না, সেটা কি আদৌও সম্ভব? সম্ভব-অসম্ভবের এমন অসংখ্য যুক্তিতর্ক ও সামাজিক-রাজনৈতিক চড়াই-উৎরাই নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি মিলনায়তনে মঞ্চস্থ হলো উৎপল দত্তের নাটক ‘মেঘ’।

শনিবার (৭ অক্টোবর) থিয়েটার অ্যান্ড পারফর্মেন্স স্টাডিজ বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় নাট্য উৎসবের ষষ্ঠ দিনে নাটকটি প্রদর্শন করা হয়। এতে নির্দেশনা দেন থিয়েটার অ্যান্ড পারফর্মেন্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী তরিকুল সরদার।

নাটকটি মূলত একটি সিজোফ্রেনিয়া আক্রান্ত লেখককে নিয়ে। যার রোগ সারানোর জন্য তাকে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে হাজির হয় তার পুরোনো প্রেমিকা। অতীতে তাকে লেখা আবেগঘন চিঠি লেখকের স্ত্রীকে হাতে দিয়ে তার সংসার শেষ করে দিবে— এমন হুমকি দিয়ে টাকা দাবি করে সে। ‘ব্ল্যাকমেইল থেকে বাঁচতে তাকে খুন করার সিদ্ধান্ত নেয় লেখক। এমন প্রেক্ষাপটেই এগিয়ে চলে গল্প।

নির্দেশক তরিকুল সরদার বলেন, এই নাটকে মধ্যে আমাদের মনের যে দ্বন্দ্ব তা ফুটে ওঠে। অসুস্থ লেখকের চিন্তা বিভ্রমে ফুটে ওঠে সাহিত্যের অবমূল্যায়নের কথা। সবকিছুকে উপেক্ষা করে শেষ অবধি সত্যেরই জয় হয়। নাটকটিতে আরও দেখতে পাই আমাদের জীবনের বাঁচার সংগ্রাম। মানুষ হয়তো একসাথে জীবনের তাগিদে বাঁচে। তবে সেখানেও বিরাট একটা ফাঁক থেকে যায়, তবুও সংসার বাঁধে।

নাটকটিতে অভিনেতা করেছেন তরিকুল সরদার, আবু সাঈদ, হাবিবুর রহমান কাঞ্চন, উর্মি আক্তার সোমা, লিজিয়া পারভীন মনিকা, চন্দ্রিমা হালদার, সোহানুর রহমান এবং শাহীন আলম জীবন প্রমুখ।

/এমএস/
সম্পর্কিত
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম