জাবিতে শুরু হচ্ছে ১৬তম আন্তবিভাগ বিতর্ক প্রতিযোগিতা

জাবি প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২৩, ১৭:১৬আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ১৭:১৬

‘পদ্ম ফুটুক কণ্ঠ ঢেউয়ে, ভাসুক নব তরণী’ স্লোগানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের (জেইউডিও) উদ্যোগে শুরু হতে যাচ্ছে পঞ্চম নবীন ও ১৬তম আন্তবিভাগ বিতর্ক প্রতিযোগিতা। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রের কনফারেন্স কক্ষে এ তথ্য জানান প্রতিযোগিতার আয়োজকরা।

তারা বলেন, প্রতি বছরই নবীন শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে জেইউডিও। এবার ১-২ ডিসেম্বর এবং ৮ ও ১৫ ডিসেম্বর বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। প্রতিযোগিতার প্রথম পর্বে ১-২ ডিসেম্বর উদ্বোধনী পর্ব ও নবীন বিতর্ক প্রতিযোগিতার পঞ্চম আসর অনুষ্ঠিত হবে। দ্বিতীয় পর্বে ৮ ডিসেম্বর আন্তবিভাগ বিতর্ক প্রতিযোগিতার ১৬তম আসর অনুষ্ঠিত হবে। এছাড়া তৃতীয় পর্বে ১৫ ডিসেম্বর সেলিম আল দীন মুক্তমঞ্চে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানান, বাংলায় এশিয়ান ও ইংরেজিতে ব্রিটিশ সংসদীয় পদ্ধতিতে নিয়মাবলি অনুসরণ করে বিশ্ববিদ্যালয়ের ৫১তম ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে নবীন বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এবার বাংলা ও ইংরেজি পর্যায়ে ৫০ জনের বেশি নবীন বিতার্কিক অংশগ্রহণ করবে। এছাড়া আন্তবিভাগ বিতর্কে লড়াই করবে স্ব-স্ব বিভাগের বিতার্কিকরা।

এ সময় সংগঠনটির সাধারণ সম্পাদক তাপসী দে প্রাপ্তি বলেন, ‘নবীন বিতার্কিকদের পদচারণায় এবং বিতর্কে বিশ্ববিদ্যালয়ের বিভাগ ও ইনস্টিটিউটের প্রতিনিধিত্বের মধ্য দিয়ে যুক্তিবাদী সমাজ বিনির্মাণের এ চর্চা আরও এগিয়ে যাবে বলে জেইউডিও আশাবাদী। জেইউডিও শুধু জাতীয় পর্যায়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্বই করে না, একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কীভাবে বিতার্কিক তৈরি করা যায় এবং বিতর্কচর্চায় সবাইকে উদ্বুদ্ধ করা যায়, সেদিকেও লক্ষ্য রাখে।’

/আরকে/
সম্পর্কিত
ভিয়েতনামের ট্রেন স্ট্রিটে ‘ছাইয়া ছাইয়া’ নাচ, ভারতীয় পর্যটকদের ভিডিও ঘিরে নিন্দার ঝড়
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনে তালা দিলেন শিক্ষার্থীরা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম