সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়

আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠনের সভাপতি-সম্পাদক বিনাভোটে নির্বাচিত 

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০২৩, ২১:৪৭আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ২১:৪৭

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) আওয়ামী লীগপন্থী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক পরিষদের (গশিপ) আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। (সোমবার) বিকাল ৩টায় ভেটেরিনারি এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের নতুন ভবনের সম্মেলন কক্ষে সংগঠনের চতুর্থ সাধারণ সভায় আগামী এক বছরের জন্য এ কমিটি গঠিত হয়। 

নতুন কমিটির সভাপতি হয়েছেন বিশ্ববিদ্যালয়ের জলজ সম্পদ ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় কুন্ডু এবং সাধারণ সম্পাদক হয়েছেন উদ্ভিদ রোগতত্ত্ব ও বীজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম।

গশিপের ২০২৩ কার্যনির্বাহী কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আবু জাফর বেপারীর সঞ্চালনায় নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম প্রস্তাব করা হয়। ওই পদে কোনও প্রার্থী না থাকায় বিনা ভোটে সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় কুন্ডু বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সভাপতি হিসেবে আমি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিদের সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে চাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প ২০৪১ বাস্তবায়নে শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে গুরুত্ব দিয়ে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে কাজ করবো আমরা। এছাড়া গণতান্ত্রিক ধারার শক্তিকে সঙ্গে নিয়ে সামনের নির্বাচনে অবদান রাখতে চাই।’

নবনির্বাচিত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, একাডেমিক কার্যক্রম ও গবেষণাকে উন্নত করতে এবং শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের নায্য অধিকার আদায়ে আমরা কাজ করবো। শিক্ষকদের মান, মর্যাদা ও নায্য দাবিগুলো বাস্তবায়নে উদ্যোগ নেবো। সেইসঙ্গে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাবো।’

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ডিসেম্বর মাসের মধ্যেই গশিপের পূর্ণাঙ্গ কমিটি গঠনের আশ্বাস দেন।

প্রসঙ্গত, ২০০৮ সালের অক্টোবর মাসে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক শিক্ষক পরিষদ গঠিত হয়।

/এএম/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম