ইউল্যাব ক্যাম্পাসে যৌন হয়রানিমূলক অভিযোগ বক্স

ইউল্যাব প্রতিনিধি
০২ মার্চ ২০১৬, ১৮:১৮আপডেট : ০২ মার্চ ২০১৬, ১৮:২৪

ইউল্যাব ক্যাম্পাসে যৌন হয়রানিমূলক অভিযোগ বক্স ইউনিভার্সিটি অব লিবেরাল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর দুটি ক্যাম্পাসে ‘যৌন হয়রানিমূলক’ অভিযোগ বক্স বসানো হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) আদেশের প্রেক্ষিতে সম্প্রতি এ ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
গত ৭ জানুয়ারি সব বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ক্যাম্পাসের দৃষ্টিগোচর স্থানে অভিযোগ দাখিলের জন্য ‘যৌন হয়রানি বক্স’ স্থাপন করার নির্দেশ দিয়ে চিঠি দেয় ইউজিসি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. ফয়জুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, সবসময়ই ‘যৌন হয়রানি’ বিষয়টাকে তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে থাকেন। এক্ষেত্রে অভিযোগ প্রমাণিত হলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
তিনি আরও জানান, তাদের বিশ্ববিদ্যালয়ে ড.পিংকি শাহের নেতৃত্বে এ সম্পর্কিত একটা কমিটি রয়েছে। ওই কমিটিই বিষয়টি তদারকি করবে। আর অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করা হবে বলে জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত অভিযোগ নিষ্পত্তির দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
/এসএনএইচ/এএইচ/

সম্পর্কিত
ইউল্যাবে সামার সেমিস্টারের নবীণবরণ
ইউল্যাবে ধরিত্রী দিবস উদযাপন
প্রতিমন্ত্রী ও রাষ্ট্রদূতের উপস্থিতিতে ইউল্যাবে ‘কসমোলজিস অব কনফ্লুয়েন্স’ উৎসব
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক