ট্রান্সজেন্ডার কোটা নিয়ে ব্যাখ্যা দিলো ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাবি প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০২৪, ১৩:৩৯আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ১৩:৫৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষায় ট্রান্সজেন্ডার কোটা নিয়ে শিক্ষার্থীদের মাঝে মতবিরোধ দেখা দিয়েছে। শিক্ষার্থীদের একটি অংশ বেশকিছু দিন ধরে কোটা ও ট্রান্সজেন্ডার শব্দটি বাতিলের দাবিতে আন্দোলন করে আসছে।  এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, নারী ও পুরুষ ছাড়া যারা জন্মগতভাবে অন্য লিঙ্গের, শুধু তারাই এ কোটায় ভর্তির সুযোগ পাবেন।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) ঢাবির জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ঢাবির কিছু শিক্ষার্থীর একটি চিঠির (স্মারকলিপি) পরিপ্রেক্ষিতে আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে ট্রান্সজেন্ডার কোটায় ভর্তি বিষয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানাচ্ছে, ২০২২-২০২৩ সেশন থেকে অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে ট্রান্সজেন্ডার কোটা চালু হয়। শুধু জন্মগতভাবে লিঙ্গ বৈচিত্র্যের অধিকারী শিক্ষার্থীরা এ কোটায় ভর্তির আবেদন করতে পারবেন। সে ক্ষেত্রে কোটা শনাক্ত করতে সরকারের সমাজসেবা অধিদফতরের দেওয়া হিজড়া পরিচয়পত্র দেখাতে হবে।

/আরকে/
সম্পর্কিত
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম