ইডেন কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সুমাইয়া

কবি নজরুল কলেজ প্রতিবেদক
০৯ জানুয়ারি ২০২৪, ১৫:৫৮আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ২২:৩৩

ইডেন কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক সৈয়দা সুমাইয়া পারভীন।

সোমবার (৮ জানুয়ারি) কেন্দ্রীয় ছাত্রদলের দফতর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সংগঠনের গতিশীলতা ও ধারাবাহিকতা অব্যাহত রাখার স্বার্থে ইডেন কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক সৈয়দা সুমাইয়া পারভীনকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পেয়ে সুমাইয়া পারভীন বাংলা ট্রিবিউনকে বলেন, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশ, ‘একজন গ্রেফতার হলে সঙ্গে সঙ্গে আরেকজন নেতৃত্ব নিন, নেতৃত্ব দিন’। সেই ধারাবাহিকতায় দেশ ও দলের ক্রান্তিলগ্নে আমার ওপর আস্থা রেখে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। কৃতজ্ঞতা জানাচ্ছি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রতি। এই দুঃসময়ে আমার ওপর দল যে আস্থা রেখেছে, আমি আমার সর্বোচ্চ দিয়ে দলের আস্থার প্রতিদান দেবো এবং ঐতিহ্যবাহী ইডেন কলেজ ছাত্রদলকে এগিয়ে নেবো, ইনশাআল্লাহ।

উল্লেখ্য, গত শুক্রবার (৫ জানুয়ারি) বিএনপির ডাকা হরতালের সমর্থনে মিছিল হলে সেখান থেকে ইডেন কলেজ ছাত্রদলের আহ্বায়ক ও কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রেহেনা আক্তার শিরিনকে গ্রেফতার করে পুলিশ।

ফলে সংগঠনটির কার্যক্রম গতিশীল করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এই সিদ্ধান্ত নেন।

/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম