ছিনতাইয়ের কবলে নোয়াখালী বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী

নোবিপ্রবি প্রতিনিধি 
২৯ জানুয়ারি ২০২৪, ১৩:৫৮ আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ১৩:৫৮

ছিনতাইয়ের কবলে পড়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) দুই শিক্ষার্থী। ধারালো ব্লেডের ভয় দেখিয়ে তাদের টাকা-পয়সা নিয়ে গেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। 

শনিবার (২৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন জেড মোড় এলাকায় চলন্ত রিকশা থামিয়ে এই দুই শিক্ষার্থীর টাকা ছিনতাই করে।

ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, দুই ছিনতাইকারীর বয়স আনুমানিক ১৭-১৮ বছর হবে। জেড মোড়ে আমাদের রিকশা থামিয়ে হাতে ব্লেড দেখিয়ে আমাদের টাকা নিয়ে নেয়। তাদের আচরণ খুব উগ্র ছিল। তাদের আচরণ দেখে মনে হয়েছিল গলায় বা হাতে আঘাত করবে, পরে ব্যাগে ক্যাশ যতটুকু ছিল তা নিয়ে অন্য রিকশা ধরে চলে গেছে।

বিষয়টি গণমাধ্যমে জানাজানি হলে আরও কয়েকজন শিক্ষার্থী জানান, এর আগে অনেকেই ছিনতাইয়ের শিকার হয়েছেন। ইনকাম চৌধুরীর পুল, নূরজাহান মেমোরিয়ালের সামনের রোড, জেড মোড় এই তিন জায়গা বরাবরই ভয়ানক মনে হয় সন্ধ্যা ৭টার পর। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেন, আমি এ বিষয়ে অবগত ছিলাম না। দিনের বেলায় যদি এরকম ঘটনা ঘটে তাহলে রাতে তো আমাদের শিক্ষার্থীদের জন্য আরও ঝুঁকিপূর্ণ। নিরাপত্তা জোরদার করার জন্য ওসির সঙ্গে কথা বলে টহল বৃদ্ধির জন্য বলবো।

/এফআর/
সম্পর্কিত
বিকালে এএসপির নিরাপত্তার আশ্বাস, রাতে ছিনতাইয়ের শিকার শিক্ষার্থী
দুই কর্মকর্তাকে পিটিয়ে ইসলামী ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাই
পোশাককর্মীর টাকা, মোবাইল ছিনতাইয়ের পর হত্যা: তিন জনের মৃত্যুদণ্ড
সর্বশেষ খবর
আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচের আগে মেসির আবেগঘন বার্তা
আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচের আগে মেসির আবেগঘন বার্তা
ঢাকায় হত্যা করে নীলফামারীতে নিয়ে পুতে রাখা হয় যুবকের মরদেহ
ঢাকায় হত্যা করে নীলফামারীতে নিয়ে পুতে রাখা হয় যুবকের মরদেহ
বিকালে এএসপির নিরাপত্তার আশ্বাস, রাতে ছিনতাইয়ের শিকার শিক্ষার্থী
বিকালে এএসপির নিরাপত্তার আশ্বাস, রাতে ছিনতাইয়ের শিকার শিক্ষার্থী
স্কুলে শিক্ষক স্ত্রীকে চড় মেরে বিভাগীয় ব্যবস্থার মুখে সহকারী শিক্ষক
স্কুলে শিক্ষক স্ত্রীকে চড় মেরে বিভাগীয় ব্যবস্থার মুখে সহকারী শিক্ষক
সর্বাধিক পঠিত
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা