৬৪ দল নিয়ে আন্তবিশ্ববিদ্যালয় ফুটসাল প্রতিযোগিতার আয়োজন করবে ছাত্রলীগ

ঢাবি প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:০৩আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:০৩

‘মাদক, বাল্যবিয়ে, যৌতুক রুখবোই-স্মার্ট বাংলাদেশ গড়বোই’ প্রতিপাদ্যকে সামনে রেখে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মোট ৬৪টি দল নিয়ে আন্তবিশ্ববিদ্যালয় ফুটসাল প্রতিযোগিতার আয়োজন করছে বাংলাদেশ ছাত্রলীগ। আগামী ৪ মার্চ প্রতিযোগিতা শুরু হবে। শেষ হবে ১০ মার্চ।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন।

লিখিত বক্তব্যে সাদ্দাম জানান, আগমী ৪ মার্চ সকাল ৮টা থেকে প্রতিযোগিতা শুরু হবে। ১০ মার্চ বিকাল ৫টায় সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিযোগিতার পর্দা নামবে। সবগুলো ম্যাচ রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়াদী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত হবে।

তিনি বলেন, ‘৬৪টি দল নিয়ে প্রতিযোগিতা আয়োজিত হবে। প্রত্যেক দলে পাঁচ জন করে খেলোয়াড় অংশগ্রহণ করবেন। দলে সংযুক্ত থাকবেন দুই জন করে অতিরিক্ত খেলোয়াড়। সমাজে মাদক, যৌতুক ও বল্যবিয়ে প্রতিরোধে কাজ করে এমন কয়েকটি সংগঠনকে টুর্নামেন্টে পুরস্কৃত করা হবে।’

ছাত্রলীগের সভাপতি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়তে বাংলাদেশ ছাত্রলীগ বদ্ধপরিকর। তারই অংশ হিসেবে শিক্ষার্থীদের চিন্তার উৎকর্ষতা সাধন, নিজেদের মধ্যে সম্পর্ক ও সমঝোতা বৃদ্ধি, সুষ্ঠু প্রতিযোগিতার পরিবেশ তৈরি, মেধা ও মননের সংমিশ্রণ ঘটানো। সর্বোপরি স্মার্ট বাংলাদেশ গঠনে তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদে পরিণত করার উদ্দেশ্য বাস্তবায়নে আড়ম্বরপূর্ণভাবে আয়োজিত হবে আন্তবিশ্ববিদ্যালয় ফুটসাল প্রতিযোগিতা।

সংবাদ সম্মেলনে আরও ছিলেন– ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ক্রীড়াবিষয়ক সম্পাদক মেহেদি হাসান শান্ত, ঢাবি শাখার সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত প্রমুখ।

/আরকে/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের