কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আরেক সহকারী প্রক্টরের পদত্যাগ

কুবি প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:১৩আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:১৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আরেক সহকারী প্রক্টর মো. কামরুল হাসান পদত্যাগ করেছেন। তিনি ফার্মেসি বিভাগের প্রভাষক। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল হক চৌধুরী বরাবর এই পদত্যাগপত্র জমা দেন তিনি।

পদত্যাগপত্রে প্রভাষক মো. কামরুল হাসান বলেন, ‘শিক্ষক সমিতি-২০২৪-এর নির্বাচনে পূর্ণ প্যানেলে জয়ী নীল দল সদস্য ও সাধারণ শিক্ষকরা সোমবার উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যান। সে সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের ইন্ধনে কিছু বহিরাগত সন্ত্রাসী এবং উচ্ছৃঙ্খল ও বিপথগামী কর্মকর্তা-কর্মচারী উপাচার্য মহোদয়ের উপস্থিতিতে তাদের ওপর হামলা করে। বারবার অনুরোধ করেও হামলাকারীদের নিবৃত্ত করা যাচ্ছিল না। বরং দফায় দফায় সাধারণ শিক্ষকদের অশ্রাব্য ভাষায় গালি দেয় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে। আমি এই হামলার ঘটনাটিকে প্রক্টর ও প্রক্টরিয়াল বডির ব্যর্থতা হিসেবে মনে করছি এবং তীব্র নিন্দা জানচ্ছি। এ ঘটনায় প্রক্টরিয়াল বডির একজন সদস্য হিসেবে কাজ করতে আমি বিব্রতবোধ করছি। প্রক্টরিয়াল বডির ব্যর্থতার প্রতিবাদ হিসেবে সহকারী প্রক্টর পদ থেকে আমি পদত্যাগ করছি। আমার এই পদত্যাগপত্র আবেদনের তারিখ থেকে কার্যকর করার অনুরোধ করছি।’

এর আগে, ৬ ফেব্রুয়ারি প্রশাসনের অব্যবস্থাপনা এবং ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ তোফায়েল হোসেন মজুমদার। ৭ ফেব্রুয়ারি শিক্ষক নিয়োগে অনিয়মসহ আট কারণ দেখিয়ে বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যম উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাহবুবুল হক ভুঁইয়া। এ ছাড়া গত ১৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের বিরুদ্ধে অভিযোগ এনে পদত্যাগ করেছিলেন সহকারী প্রক্টর ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান।

/এমএএ/
সম্পর্কিত
ডাকসু-জাকসুর পর বিশ্ববিদ্যালয়গুলোতে বইছে ছাত্র সংসদ নির্বাচনের হাওয়া
ট্রেনে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে উত্ত্যক্ত করায় ৫ যুবক আটক 
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা: আদালতে আসামির স্বীকারোক্তি
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী