কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক ও কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ

কুবি প্রতিনিধি
৩০ জুন ২০২৫, ১৮:০১আপডেট : ৩০ জুন ২০২৫, ১৮:০৯

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষক ও এক কর্মকর্তা দীর্ঘদিন চাকরিতে অনুপস্থিত থাকার দায়ে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। তারা হলেন— ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক জাহিদুল আলম ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কুবি শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ।

সোমবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের ১০৪তম সিন্ডিকেট সভায় তাদের চাকরিচ্যুতির সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে একাধিক সিন্ডিকেট সদস্য নিশ্চিত করেছেন।

কুবি শাখা ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। একইভাবে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক জাহিদুল আলমও দীর্ঘদিন ধরে কোনও ধরনের কার্যক্রমে অংশ নিচ্ছিলেন না এবং বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত। নিয়মিত অনুপস্থিতি ও চাকরির শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের পরিপ্রেক্ষিতে সিন্ডিকেট সভায় তাদের চাকরি থেকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও সিন্ডিকেট সভার সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ইংরেজি বিভাগের যে শিক্ষক আছেন তিনি ছয় বছর ধরে শিক্ষা ছুটিতে আছেন। তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিও গঠন করা হয়েছিল। ফ্যাক্ট ফাইন্ডিং জানতে পেরেছেন, তিনি বিদেশে চাকরিরত আছেন। তাই তাকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। পাশাপাশি ওই কর্মকর্তাও অনেকদিন ধরে অনুপস্থিত। সব প্রক্রিয়া অনুসরণ করে দুই জনকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
বেসরকারি মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে বদলির সুযোগ 
এমপিও বাতিলের মুখে ৪৭১ শিক্ষক, ৬৩ জনকে কারণ দর্শানোর নোটিশ
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের