জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 

জাবি প্রতিনিধি
২৯ মার্চ ২০২৪, ১২:৩৬আপডেট : ২৯ মার্চ ২০২৪, ১৭:৩৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শহীদ তাজউদ্দীন আহমদ হলের কক্ষের তালা ভেঙে রুম দখলের চেষ্টা করা তিন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কারের সুপারিশ করেছেন বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা কমিটি।

বৃহস্পতিবার (২৮ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলমের সভাপতিত্বে শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সেখানে মূল অভিযুক্ত অনুরাগ দাসকে এক বছর, মোস্তাকিম রহমান রাফি ও আরমানুল আলমকে ছয় মাসের জন্য বহিষ্কারের সুপারিশ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (সাময়িক দায়িত্বপ্রাপ্ত) ও ডিসিপ্লিনারি বোর্ডের সদস্য সচিব অধ্যাপক মোহাম্মদ আলমগীর কবির।

এর মধ্যে অনুরাগ দাস বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী, মোস্তাকিম রহমান রাফি নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী এবং আরমানুল আলম আইআইটি ৪৯তম ব্যাচের শিক্ষার্থী। তারা তিন জনই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী ও সভাপতি আকতারুজ্জামান সোহেলের অনুসারী হিসেবে পরিচিত।

এর আগে, ১৯ মার্চ (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ হলের ৮০৮ নম্বর কক্ষের তালা ভেঙে ওই রুমের এক বৈধ শিক্ষার্থীকে মারধর করে রুম দখলের চেষ্টার অভিযোগ করেন ওই কক্ষের বৈধ শিক্ষার্থীরা।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনে তালা দিলেন শিক্ষার্থীরা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনা তদন্তে কমিটি গঠন
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম