জাবির ডিন নির্বাচন ১৫ মে

জাবি প্রতিনিধি
২১ এপ্রিল ২০২৪, ১৮:১৭আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ১৮:১৭

দীর্ঘ আট বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিভিন্ন অনুষদের ডিন নির্বাচনের তারিখ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আগামী ১৫ মে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

রবিবার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও নির্বাচনের রিটার্নিং অফিসার আবু হাসানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যাক্ট ১৯৭৩ এর ২৬(৫) ধারা এবং নির্বাচন সংক্রান্ত সংবিধি, অধ্যাদেশ ও বিধিগুলোর সংশ্লিষ্ট ধারা/উপধারা অনুযায়ী ডিন নির্বাচন অনুষ্ঠিত হবে।

এতে আরও জানানো হয়, নির্বাচনের সাময়িক ভোটার তালিকা আগামী ২২ এপ্রিল প্রকাশ করা হবে, ২৪ এপ্রিল দুপুর ২টা পর্যন্ত সাময়িক ভোটার তালিকার বিষয়ে আপত্তি দাখিল করা যাবে এবং ২৫ এপ্রিল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। আগামী ২৯ এপ্রিল দুপুর ২টা পর্যন্ত রিটার্নিং অফিসারের কাছে অনুমোদিত ফরমে মনোনয়নপত্র দাখিল করা যাবে। মনোনয়নপত্র বাছাই করা হবে ৩০ এপ্রিল, বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ২ মে এবং প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ৬ মে দুপুর ২টা পর্যন্ত। এছাড়া ৭ মে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং ১৫ মে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কলা ও মানবিকী, গাণিতিক ও পদার্থ বিষয়ক, সমাজবিজ্ঞান, জীববিজ্ঞান, বিজনেস স্টাডিজ ও আইন অনুষদসহ মোট ছয়টি অনুষদ রয়েছে। সর্বশেষ ২০১৬ সালের ১০ মে ডিন নির্বাচন অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় অ্যাক্ট অনুসারে নির্বাচিত ডিনের মেয়াদ দুই বছর। নির্বাচিত ডিনদের দায়িত্বের মেয়াদ শেষ হওয়ায় দীর্ঘদিন ধরে নির্বাচনের দাবি জানিয়ে আসছিলেন শিক্ষকদের বিভিন্ন সংগঠন।

/আরআইজে/
সম্পর্কিত
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনে তালা দিলেন শিক্ষার্থীরা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনা তদন্তে কমিটি গঠন
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম