৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
২৯ মার্চ ২০২৪, ১২:৫৩ আপডেট : ২৯ মার্চ ২০২৪, ১২:৫৩

সাত বছর পর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। দীর্ঘদিন পর কমিটি পেয়ে উচ্ছ্বসিত বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৮ মার্চ) রাতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পর উল্লাসে ফেটে পড়েন ছাত্রলীগের নেতাকর্মীরা।

বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী আল মাহমুদ কায়েসকে সভাপতি এবং একই বিভাগের শিক্ষার্থী রাশেদুল ইসলাম সরকার রিয়েলকে সাধারণ সম্পাদক করে ৫২ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ৩৪ জন সহ-সভাপতি, আট জন যুগ্ম সাধারণ সম্পাদক ও আট জনকে সাংগঠনিক পদে রাখা হয়েছে।

জানা গেছে, সাত বছর আগে ২০১৭ সালের ৩ মে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের তিন দিন পর ২০১৭ সালের ৭ মে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি ঘোষণা করেন। ওই কমিটিতে বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নজরুল ইসলাম বাবুকে সভাপতি ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রাকিবুল হাসান রাকিবকে সাধারণ সম্পাদক করা হয়।

এক বছরের কমিটিতেই ছয় বছর পার হওয়ার পর গত বছরের ৪ জুলাই নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। কমিটি বিলুপ্তির পর নতুন কমিটি গঠনের জন্য নেতাকর্মীদের কাছ থেকে সিভি আহ্বান এবং গত বছরের ২৭ সেপ্টেম্বর নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মী সভার আয়োজন করে কেন্দ্রীয় ছাত্রলীগ। কর্মী সভার ছয় মাস পর নতুন কমিটি ঘোষণা করলো। 

/এফআর/
সম্পর্কিত
পুলিশ-বিএনপি নেতাকর্মীদের পাহারায় সাবেক ছাত্রলীগ নেতা রোটনের জানাজা-দাফন
বেনাপোল দিয়ে দেশে ফিরলো ছাত্রলীগ নেতার মরদেহ
মিরপু‌রে গোপন বৈঠক থেকে ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৩
সর্বশেষ খবর
চকবাজারের এক মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
চকবাজারের এক মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
সেন্টমার্টিনে পর্যটকসংখ্যা ও অবস্থানের সময়সীমায় পরিবর্তন আসছে?
সেন্টমার্টিনে পর্যটকসংখ্যা ও অবস্থানের সময়সীমায় পরিবর্তন আসছে?
মেসির ইংরেজি না শেখার আক্ষেপ 
মেসির ইংরেজি না শেখার আক্ষেপ 
৮৩ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট থাকা সত্ত্বেও কেন হুথিদের ঠেকাতে হিমশিম খাচ্ছে সৌদি
৮৩ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট থাকা সত্ত্বেও কেন হুথিদের ঠেকাতে হিমশিম খাচ্ছে সৌদি
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার