টিএসসিতে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে বাগছাসের বিক্ষোভ মিছিল

ঢাবি প্রতিনিধি 
২৫ জুন ২০২৫, ০৩:৩০আপডেট : ২৫ জুন ২০২৫, ০৩:৩০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে ককটেল বিস্ফোরণে প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)। মঙ্গলবার (২৪ জুন) রাত সাড়ে ১১টায় রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে প্রক্টর অফিসের সামনে এসে সংবাদ সম্মেলন করে সংগঠনটির নেতাকর্মীরা।

সম্মেলনে বাগছাসের কেন্দ্রীয় সদস্য সচিব জাহিদ আহসান বলেন, ক্যাম্পাসে বারবার ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটছে কিন্তু প্রশাসনের দিক থেকে কোনও পদক্ষেপ নেই। যারা ডাকসু চায় না, যাদের ডাকসুতে হেরে যাওয়ার ভয় আছে, তারাই এই ক্যাম্পাসে অপতৎপড়তা চালাচ্ছে।

তিনি বলেন, জুলাইতে প্রশাসনের সহযোগিতা ছাড়াই ছাত্রলীগকে আমরা ক্যাম্পাস ছাড়া করেছি। এখন যারা ককটেল মেরে এই ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে চাইবে তাদেরও ছাত্রলীগের মতো ক্যাম্পাস ছাড়া করা হবে।

সংগঠনটির আহ্বায়ক আবু বাকের মজুমদার বলেন, ‘আজ যখন বিশ্ববিদ্যালয় প্রশাসন সব হলের প্রভোস্টদের সঙ্গে মিটিং করেছে ডাকসু নিয়ে। যেখানে উপাচার্য বলেছে, ডাকসুর জন্য প্রস্তুত ঢাকা বিশ্ববিদ্যালয় তখনই ক্যাম্পাসকে অস্থিতিশীল করার জন্য এরকম ঘটনা ঘটেছে। ডাকসুকে বানচাল করার জন্যই আজকে এমন কার্যক্রম ঘটানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা ক্যাম্পাসে যখন প্রশাসনের সঙ্গে বসেছি তখন একদল চাইছে ডাকসু বিলম্বিত হোক। যারা ছাত্রলীগ স্টাইলে ফ্যাসিবাদ কায়েম করতে চায় তাদের বলতে চাই, ছাত্রলীগ হটাতে সেখানে সময় লাগেনি আপনাদের হটাতেও সময় লাগবে না।’

/ইউএস/
সম্পর্কিত
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের