চাকরির মেয়াদ শেষে জাবি রেজিস্ট্রারের চুক্তিভিত্তিক নিয়োগ: ইউজিসির নির্দেশনা লঙ্ঘন

এস এম তাওহীদ, জাবি
২৯ মে ২০২৪, ০১:৫৮আপডেট : ২৯ মে ২০২৪, ০১:৫৮

বিধি মোতাবেক চাকরির মেয়াদ শেষ হওয়ার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) রেজিস্ট্রার আবু হাসানকে পুনরায় এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তার নিচের পদে ডেপুটি রেজিস্ট্রারদের বঞ্চিত করে এ ধরনের চুক্তিভিত্তিক নিয়োগকে নির্দেশনা লঙ্ঘন বলে মনে করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)৷

মঙ্গলবার (২৮ মে) এক অফিস আদেশে জানানো হয়, ২৫ মে অনুষ্ঠিত সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী  বিশ্ববিদ্যালয়ের স্বার্থে বর্তমান রেজিস্ট্রার আবু হাসানকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে, ২০১৬ সালে অনুষ্ঠিত সিন্ডিকেটের ৩০০তম সভায় বিশ্ববিদ্যালয়ের সব পদে চুক্তিভিত্তিক নিয়োগ না দেওয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন৷ সেই সভার ১৭ নম্বর আলোচ্যসূচির বিবিধ (ক)-তে বলা হয়, ‘এখন থেকে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী কোনও পর্যায়ে চুক্তিভিত্তিতে নিয়োগ দেওয়া যাবে না।’

এই নিয়োগের মাধ্যমে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনার ব্যত্যয় ঘটেছে বলে মত প্রকাশ করেছে ইউজিসি। এ ব্যাপারে ইউজিসির সচিব ড. ফেরদৌস জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বড় বিশ্ববিদ্যালয়গুলোতে যেখানে বড় সংখ্যক কর্মকর্তা আছেন, সেখানে এভাবে চুক্তিভিত্তিক নিয়োগ না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে৷ এতে নিচের পদে যারা আছেন, তারা বঞ্চিত হন। যিনি রেজিস্ট্রার ছিলেন তাকে যদি এভাবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়, তাহলে যিনি সেকেন্ডম্যান আছেন তার আর সুযোগ থাকে না। এজন্য নিয়ম হচ্ছে পদ খালি হওয়ার সাথে সাথে দ্রুত প্রজ্ঞাপন দিয়ে নিয়োগের প্রক্রিয়ায় চলে যাওয়া৷ অথবা রিটায়ার্ডে গেলে পরবর্তী যিনি আছেন, তাকে চলতি দায়িত্ব দিয়ে দ্রুত প্রজ্ঞাপন দেওয়া৷

নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার বিষয়ে তিনি আরও বলেন, রিমোট এলাকায় নতুন বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে দুবার প্রজ্ঞাপন দেওয়ার প্রয়োজন হতে পারে৷ কিন্তু ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগরের বেলায় তো একবারেই লোক পাওয়া যাবে৷

আবু হাসান, ২০০০ সালের ২০ ডিসেম্বর সহকারী রেজিস্ট্রার হিসেবে বিশ্ববিদ্যালয় প্রশাসনে যোগ দেন। ২০০৯ সালের জানুয়ারি মাসে উপ-রেজিস্ট্রার পদে পদোন্নতি পান। তিনি বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখা, টিচিং শাখা ও কাউন্সিল শাখায় দায়িত্ব পালন করেন। ২০২৩ সালের ৬ জুলাই বিশ্ববিদ্যালয় অ্যাক্টের ১২ (৬) ধারাবলে তাকে ছয় মাসের জন্য রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। একই বছরের ডিসেম্বর উপাচার্য অধ্যাপক নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সিন্ডিকেট সভায় পূর্ণাঙ্গ রেজিস্ট্রারের দায়িত্ব প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ৩১ মে বিধি মোতাবেক তার চাকরির মেয়াদ শেষ হবে৷

/এএম/আপ-এসএইচএম/
সম্পর্কিত
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
৩ ক্যাটাগরির পদে চাকরি দেবে খাদ্য মন্ত্রণালয়, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী