জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দিনদুপুরে ছিনতাই

জাবি প্রতিনিধি
১১ জুন ২০২৪, ১৭:৫৯ আপডেট : ১১ জুন ২০২৪, ১৭:৫৯

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দিনে দুপুরে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ জুন) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ থেকে মীর মশাররফ হোসেন হলগামী সড়কে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত তিন জনকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা। আটক তিন জনেরই বয়স ১৮ বছরের নিচে।

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা ১১টায় স্কুল পড়ুয়া দুই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ঘুরতে আসে। এ সময় মুক্তমঞ্চের পাশের সড়ক দিয়ে মীর মশাররফ হোসেন হলের দিকে যাওয়ার সময় তাদের পথরোধ করে দাঁড়ায় একজন। তাদের পরিচয় জিজ্ঞেস করে বহিরাগত নিশ্চিত হওয়ার পর সে তার আরেক সহযোগীকে ফোন করে আসতে বলে এবং ভুক্তভোগীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়। এ সময় ভুক্তভোগীদের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

ভুক্তভোগীদের সমাধানের আশ্বাস দিয়ে বিশ্ববিদ্যালয়ের বড় ভাই পরিচয়ে তখন সেখানে উপস্থিত হয় অষ্টম শ্রেণির এক ছাত্র। এ সময় তাদের বিশ্ববিদ্যালয়ের সুন্দরবন এলাকার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। ঘটনার এক পর্যায়ে সেখানে নিরাপত্তা শাখার কর্মকর্তারা উপস্থিত হলে অভিযুক্তদের হাতেনাতে আটক করে নিরাপত্তা অফিসে নিয়ে যান।

ভুক্তভোগী একজন বলেন, আমরা দুই জন বিশ্ববিদ্যালয়ে ঘুরতে এসেছিলাম। মুক্তমঞ্চের পাশে যাওয়ার পর আমাকে একজন ডেকে নিয়ে যায়। আমার কাছে পরিচয় জানতে চায়। কথা বলার এক পর্যায়ে আমার কাছ থেকে মোবাইল ও ৩০০ টাকা কেড়ে নেয় তারা। নিরাপত্তা শাখার কর্মকর্তারা সেখানে উপস্থিত হলে মোবাইল ফেলে দেয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহিন বলেন, দিনের বেলায় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত। বিশ্ববিদ্যালয়ের  নিরাপত্তা শাখা ২৪ ঘণ্টা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। ছিনতাইয়ের ঘটনার খবর পেয়ে আমাদের অফিসাররা সেখানে উপস্থিত হয় এবং তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ছিনতাইয়ের কথা স্বীকার করেছে। আপাতত তাদেরকে পুলিশে সোপর্দ করার সিদ্ধান্ত নিয়েছি।

/এফআর/
সম্পর্কিত
বিকালে এএসপির নিরাপত্তার আশ্বাস, রাতে ছিনতাইয়ের শিকার শিক্ষার্থী
দুই কর্মকর্তাকে পিটিয়ে ইসলামী ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাই
পোশাককর্মীর টাকা, মোবাইল ছিনতাইয়ের পর হত্যা: তিন জনের মৃত্যুদণ্ড
সর্বশেষ খবর
আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচের আগে মেসির আবেগঘন বার্তা
আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচের আগে মেসির আবেগঘন বার্তা
ঢাকায় হত্যা করে নীলফামারীতে নিয়ে পুতে রাখা হয় যুবকের মরদেহ
ঢাকায় হত্যা করে নীলফামারীতে নিয়ে পুতে রাখা হয় যুবকের মরদেহ
বিকালে এএসপির নিরাপত্তার আশ্বাস, রাতে ছিনতাইয়ের শিকার শিক্ষার্থী
বিকালে এএসপির নিরাপত্তার আশ্বাস, রাতে ছিনতাইয়ের শিকার শিক্ষার্থী
স্কুলে শিক্ষক স্ত্রীকে চড় মেরে বিভাগীয় ব্যবস্থার মুখে সহকারী শিক্ষক
স্কুলে শিক্ষক স্ত্রীকে চড় মেরে বিভাগীয় ব্যবস্থার মুখে সহকারী শিক্ষক
সর্বাধিক পঠিত
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা