ছাত্রলীগ নেতাদের বিছানাপত্র হল থেকে বের করে পুড়িয়ে দিলেন শিক্ষার্থীরা

রাবি প্রতিনিধি
১৬ জুলাই ২০২৪, ১৯:৪৬আপডেট : ১৬ জুলাই ২০২৪, ২২:০১

কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের হামলার প্রতিবাদে শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের কক্ষে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। এ ছাড়া নেতাকর্মীদের বিছানাপত্র হল কক্ষের বাইরে ফেলে অগ্নিসংযোগের পাশাপাশি হলের সামনে রাখা প্রায় ২০টি বাইকে অগ্নিসংযোগও করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) বেলা পৌনে ৩টার পর থেকে এসব ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়।

এসব ঘটনায় ক্যাম্পাসের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।

ছাত্রলীগ নেতাদের বিছানাপত্র হল থেকে বের করে পুড়িয়ে দিলেন শিক্ষার্থীরা

সরেজমিনে দেখা গেছে, আন্দোলনরত অন্তত ১০ হাজার বিক্ষুব্ধ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন রাজশাহী-ঢাকা মহাসড়কে অবস্থান নিয়েছেন। মহাসড়কে লাঠি, রড ও পাইপ হাতে একের পর এক কোটাবিরোধী স্লোগান দিয়ে যাচ্ছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। অন্যদিকে বিজিবি সদস্যরা বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটে এবং বিনোদপুর বাজারে অবস্থান নিয়েছেন।

এর আগে, মঙ্গলবার দুপুর পৌনে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর বাজার থেকে স্লোগান নিয়ে প্রধান ফটক হয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় প্রায় সব শিক্ষার্থীর হাতে লাঠি দেখা যায়।

ছাত্রলীগ নেতাদের বিছানাপত্র হল থেকে বের করে পুড়িয়ে দিলেন শিক্ষার্থীরা

এ দিন দুপুর আড়াইটার দিকে বেশকিছু হল গেটে তালা দেয় ছাত্রলীগ। এ সময় ক্যাম্পাসে বাইক নিয়ে শোডাউনও ছাত্রলীগের নেতাকর্মীরা। তবে স্লোগান নিয়ে বিক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশের পর সব হলে গিয়ে হল থেকে আটকা পড়ে থাকা শিক্ষার্থীদের বের করে আনেন। এ সময় শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে বাইকযোগে ক্যাম্পাস ত্যাগ করেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

ছাত্রলীগ নেতাদের বিছানাপত্র হল থেকে বের করে পুড়িয়ে দিলেন শিক্ষার্থীরা

পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে এবং মাদার বখশ্ হলে অবস্থিত শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু এবং সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিবের হলকক্ষে ব্যাপক ভাঙচুর চালান। হলের নিচে রাখা অন্তত ২০টি বাইকে আগুন দেওয়ার পাশাপাশি বিছানাপত্র হলের বাইরে ফেলে আগুনে পুড়িয়ে দেয়।

সার্বিক বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হকের মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি কল কেটে দেন।

/এফআর/
সম্পর্কিত
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ‘বড়’ মিছিল
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম