হলে উঠেছেন কিছু শিক্ষার্থী, ক্যানটিন না খোলায় ভোগান্তি

ঢাবি প্রতিনিধি
০৭ আগস্ট ২০২৪, ১৪:১৯আপডেট : ০৭ আগস্ট ২০২৪, ১৫:২৬

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) ঘোষণার পর মঙ্গলবার (৬ আগস্ট) থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় খোলার ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা। এরপর হলে আসতে শুরু করেন শিক্ষার্থীরা, তবে সংখ্যায় কম। এর মধ্যে হাতে গোনা কয়েকজনই উঠেছেন হলে। ক্যানটিন না খোলায় ভোগান্তিতে পড়েছেন তারা।

বুধবার বিভিন্ন হলের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, হলগুলোতে গড়ে ২০ থেকে ৪০ জনের মতো অবস্থান করছেন। শিক্ষার্থী কম আসায় এখনও ক্যানটিন চালু করা হয়নি। আবার অনেকেই দেশে চলমান পরিস্থিতিতে হলে আসতে ইতস্তত বোধ করছেন বলেও জানান তারা।

স্যার এ এফ রহমান হলের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নুরুল বলেন, ‘গতকাল রাতে আমরা ১৫ জন হলে ছিলাম। হলে সব ধরনের সুবিধা আছে। তবে শিক্ষার্থী কম হওয়ায় ক্যানটিনগুলো এখনও খোলেনি। এতে খাওয়া-দাওয়ায় একটু কষ্ট হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘গতকাল সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসন হল খুলে দিলেও প্রভোস্ট বা হাউজ টিউটর কাউকে দেখা যায়নি। সকাল থেকে অফিস খোলা রয়েছে এবং হলে কর্মকর্তা-কর্মচারীরা কাজে এসেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক বিজয় একাত্তর হলের এক শিক্ষার্থী বলেন, আমরা হলে উঠতে চাচ্ছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন হল খুলে দিয়েছে। তবে ঢাকাসহ দেশের নানা জায়গায় দুর্বৃত্তরা হামলা চালাচ্ছে। সেই আশঙ্কা থেকে এখনও হলে ফিরিনি। আবার এদিকে ক্যানটিনও খোলেনি, খাওয়া-দাওয়ার সমস্যা।

এদিকে রেজিস্ট্রার বিল্ডিং ঘুরে দেখা গেছে, সব দফতরে কর্মকর্তা-কর্মচারীরা কাজে যোগা দিয়েছেন। তবে শিক্ষার্থীরা কম থাকায় সেই চিরচেনা ব্যস্ততা দেখা যায়নি।

উপাচার্যের ব্যক্তিগত সহকারী আরাফাত জানান, সবাইকে কাজে যোগ দিতে আহ্বান করা হয়েছে। সেই আহ্বানে সাড়া দিয়ে সবাই কাজে যোগদান করেছেন।

/আরকে/
সম্পর্কিত
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম