জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাতিল হলো অনলাইন ক্লাস

জবি প্রতিবেদক
২৫ সেপ্টেম্বর ২০২৪, ২১:২৮আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আগামী ১ অক্টোবর থেকে প্রতি সপ্তাহে মঙ্গলবারের অনলাইন ক্লাস বাতিল করা হয়েছে। এখন থেকে সশরীরে সব ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফলে আগের মতো সপ্তাহে পাঁচ দিন সশরীরে ক্লাস চলবে।

বুধবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে জানানো হয়, গত সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও সার্বিক পরিস্থিতি নিয়ে এক সভা হয়।  সেখানে প্রতি সপ্তাহের মঙ্গলবার একদিন অনলাইন ক্লাসের ক্লাসের পরিবর্তে আগামী ১ অক্টোবর থেকে প্রতি মঙ্গলবার সশরীরে ক্লাস চালুর সিদ্ধান্ত হয়। সভায় সব অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, রেজিস্ট্রার ও পরীক্ষা নিয়ন্ত্রক উপস্থিত ছিলেন।

এর আগে ২০২২ সালে আগস্ট মাস থেকে সপ্তাহের একদিন মঙ্গলবার অনলাইনে ক্লাস শুরু করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। সেসময় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের কথা বিবেচনা করে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছিলো বিশ্ববিদ্যালয় প্রশাসন।

/এফএস/
সম্পর্কিত
মে মাসে অনলাইনে জুয়ার বিস্তার ‘নতুন ঝুঁকি’
নেচার ইনডেক্স র‍্যাংকিং: একাডেমিতে ১০ম জবি, রসায়নে দ্বিতীয়
সাময়িক বহিষ্কৃতদের একাডেমিক কার্যক্রমে নিষেধাজ্ঞা দিলো জবি সিন্ডিকেট 
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম