বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে এক সমন্বয়কের পদত্যাগ

জাবি প্রতিনিধি
০২ অক্টোবর ২০২৪, ১৮:১৭আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ০২:১১

ক্ষমতা কুক্ষিগত করে রাখার অভিযোগ এনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম থেকে পদত্যাগ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার অন্যতম সমন্বয়ক হাসিব তানভির। বুধবার (২ অক্টোবর) নিজ ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে এ ঘোষণা দেন তিনি।

ফেসবুক পোস্টে হাসিব লেখেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার সমন্বয়ক কমিটিতে শুরু থেকেই ছিলাম। এই প্ল্যাটফর্ম একটা নির্দিষ্ট সময় দেশের আপামর ছাত্র-জনতাকে নেতৃত্ব দিয়ে নতুন বাংলাদেশের জন্ম দিয়েছে। পরে এই প্ল্যাটফর্মের কতিপয় ব্যক্তিবর্গের ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার চেষ্টা কেন্দ্র থেকে শুরু করে ব্যক্তি পর্যায় পর্যন্ত বিশেষভাবে লক্ষণীয়। যেটা ক্ষমতার বিকেন্দ্রীকরণ না করে নতুন করে বৈষম্যের জন্ম দিয়েছে। এ অবস্থায় আমি এই প্ল্যাটফর্মের সঙ্গে রাজপথে একসঙ্গে হাঁটা যুক্তিযুক্ত মনে করছি না। এই প্ল্যাটফর্ম থেকে পদত্যাগ করছি।’

ক্ষমতা কুক্ষিগত রাখার বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কেন্দ্রীয় সমন্বয়ক আরিফ সোহেল বলেন, ‘এ বিষয়ে উনি কী বুঝিয়েছেন তা তিনিই ভালো বলতে পারবেন। এই মুহূর্তে কোনও মন্তব্য করতে চাচ্ছি না।’

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
পার্বত্যমন্ত্রী দীপেনের পদত্যাগের নেপথ্যে কী
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম