আন্দোলনকারীদের ‘রাজাকার’ বলা সেই জাবি শিক্ষককে পুলিশে দিলেন জগন্নাথের শিক্ষার্থীরা

জাবি প্রতিনিধি
০৩ অক্টোবর ২০২৪, ১৫:৫০আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ১৭:২১

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর গত ১৫ জুলাই ছাত্রলীগের হামলা ও ১৭ জুলাই পুলিশি হামলার অন্যতম হোতা দর্শন বিভাগের অধ্যাপক ফরিদ আহমদকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে জবি ক্যাম্পাসে তাকে আটক করেন শিক্ষার্থীরা। পরে কোতোয়ালি থানায় তাকে নিয়ে যায় শিক্ষার্থীরা।

আটকের বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী তাওহিদ ইসলাম বলেন, ‘আজ সকালে আমাদের বিশ্ববিদ্যালয়ে তিনি আসলে আমরা তাকে চিনতে পারি। তাই তাকে আটক করি। শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও পুলিশের হামলায় সহযোগিতা করার অভিযোগে তার বিরুদ্ধে আশুলিয়া থানায় একটা মামলা আছে। আমরা তাকে কোনও কিছু না করে পুলিশের কাছে সোপর্দ করি।’

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, ‘শিক্ষার্থীরা তাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আটক করে আমাদের কাছে সোপর্দ করে। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় একটি মামলা হয়েছে। তিনি এখন আমাদের হেফাজতে আছেন। আশুলিয়া থানা যদি তাকে গ্রেফতার দেখায় তা-ও করতে পারে। অন্যদিকে, আমরাও যদি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ পাই তাহলে আমরা তাকে গ্রেফতার করে আদালতের সোপর্দ করবো।’

গত ১৫ জুলাই রাতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য নুরুল আলমকে প্রধান করে ২৯ সেপ্টেম্বর আশুলিয়া থানায় মামলা দায়ের করেন বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাজ্জাদুল ইসলাম। ওই মামলায় শিক্ষার্থীদের ওপর হামলার মদত দেওয়ার অভিযোগে ফরিদ উদ্দিনকে ৭ নম্বর আসামি করা হয়েছে।

জানা যায়, গত ১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের হল ফাঁকা করার সিদ্ধান্ত পরিবর্তনের জন্য রেজিস্ট্রার ভবনের ফটকে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। একপর্যায়ে পুলিশ ও শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থায় নেয়। ১৭ জুলাইয়ের ওই সময়ের ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের’ হোয়াটসঅ্যাপ গ্রুপের কথোপকথন ফাঁস হলে দেখা যায়, ফরিদ আহমদ শিক্ষার্থীদের রাজাকার বলে গালি দিয়ে বলেন, ‘আরেকটু অপেক্ষা করুন রাজাকারদের পরাজয় আসন্ন।’ হোয়াটসঅ্যাপ গ্রুপের কথোপকথন ভাইরাল হলে শিক্ষার্থীরা এই বক্তব্যের প্রতিবাদ করেন এবং গত ১৮ আগস্ট তাকে বিভাগে অবাঞ্ছিত ঘোষণা করেন দর্শন বিভাগের শিক্ষার্থীরা।

/কেএইচটি/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
সর্বশেষ খবর
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের