৯০ দিন পর খুললো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আন্দোলনে নিহতদের জন্য প্রার্থনা

চবি প্রতিনিধি
০৬ অক্টোবর ২০২৪, ১৩:২৫আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ১৫:৪৯

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের প্রতি সম্মান জানিয়ে ‘লাল ব্যাজ’ পরিধানের মধ্যে দিয়ে আজ থেকে শুরু হয়েছে সশরীরে ক্লাস-পরীক্ষা।

রবিবার (৬ অক্টোবর) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা সমবেত হয়ে নিজ নিজ ধর্মমতে শহীদদের জন্য প্রার্থনা করেন।

পাশাপাশি আজ থেকেই শুরু হচ্ছে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের উদ্বোধনী ক্লাস।

এর আগে, জুলাইয়ের শুরুতে শিক্ষকদের প্রত্যয় স্কিম বাতিলের আন্দোলনের ফলে কর্মবিরতি পালন করেন শিক্ষক-কর্মকর্তারা। ফলে কার্যত অচলাবস্থার সৃষ্টি হয় শ্রেণিকক্ষগুলোতে। এরপর জুলাই অভ্যুত্থানের উত্তেজনাকর পরিস্থিতিতে চবি বন্ধ ঘোষণা করে জোরপূর্বক হল ছাড়তে বাধ্য করা হয় শিক্ষার্থীদের। ফলে প্রায় ৩ মাসের অধিক সময় পর ক্লাসে ফিরছেন শিক্ষার্থীরা। এতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারা।

যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মহসীন বলেন, ‘দীর্ঘদিন পর আবার ক্লাসে ফিরতে পারায় ভালো লাগছে। আশা করি সামনের দিনগুলো সুন্দর ও শিক্ষামূলক পরিবেশে পার করতে পারবো এবং এর জন্য কার্যকরী পদক্ষেপ নেবে বর্তমান প্রশাসন।’

এদিকে প্রায় ৭ বছর পর আবাসিক হলে আসন বরাদ্দ দিয়েছে কর্তৃপক্ষ। এতে নানা অসংগতি দেখা দিয়েছে, অভিযোগও করেছেন অনেকে। তবে বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছে বিভিন্ন মহল। তারা বলছেন, দীর্ঘদিন আসন বরাদ্দ না দেওয়ার সংস্কৃতি ভেঙেছে, এখন নিয়মিত বরাদ্দ চলমান রেখে ভুল-ত্রুটিগুলো সংশোধন করা জরুরি।

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী হাবিবুল্লাহ বলেন, ‘অর্ধযুগ পর আসন বরাদ্দ পেয়ে আমরা অত্যন্ত খুশি। আশা করি, আমরা ক্যাম্পাসে উপযুক্ত শিক্ষার পরিবেশ পাবো।’

বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন বলেন, ‘গত ৫ আগস্টের আগে আসন বরাদ্দের নীতিমালা ছিল না। সে সময়ের প্রশাসন ৫ আগস্টের পর একটি নীতিমালা তৈরি করে, আমরা তা অনুসরণ করছি। দ্রুত বিশ্ববিদ্যালয় চালুর জন্য এই ত্রুটিপূর্ণ নীতিমালাতে বরাদ্দ দেওয়া হয়েছে। আগামীতে তা সংশোধন করে ফের বরাদ্দ দেওয়া হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম