নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ‘বিবিএ কারিকুলাম লাইভ ইন্টারফেস’ চালু

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৭ অক্টোবর ২০২৪, ২০:৩৪আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ২০:৩৪

‘বিবিএ কারিকুলাম লাইভ ইন্টারফেস’ উন্মোচন করা হয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটির স্কুল অব বিজনেস এবং ইকোনমিকস শিক্ষার্থীদের জন্য। সোমবার (৭ অক্টোবর) এটি চালু করে বিশ্ববিদ্যালয়টি।

এর আগে গত ৩ অক্টোবর এনএসইউ বিবিএ প্রোগ্রাম অফিসের আয়োজনে এক অনুষ্ঠানে এই কারিকুলাম উন্মোচন করা হয়।

‘বিবিএ কারিকুলাম লাইভ ইন্টারফেস’ উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী, বিভিন্ন বিভাগের ডিন, চেয়ারম্যান, পরিচালক এবং অন্যান্য কর্মকর্তারা।

বিবিএ প্রোগ্রামের পরিচালক ড. মেহে জেড. রহমান এই উদ্ভাবনী প্ল্যাটফর্মের তাৎপর্য তুলে ধরে বলেন, ‘এটি শিক্ষার্থীদের জন্য একটি অনন্য মাধ্যম। এর লক্ষ্য হচ্ছে বিবিএ ডিগ্রির বিভিন্ন বিষয় আরও স্পষ্ট করা, নির্দেশিকা দেওয়া এবং সামগ্রিকভাবে শিক্ষার্থীদের অ্যাকাডেমিক অভিজ্ঞতা বাড়ানো।’

অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, ‘শিক্ষার্থীদের বিভ্রান্তি নির্মূলে এটি সহায়ক হবে। তারা এখন তাদের ডিগ্রির অগ্রগতি খুব সহজেই বিশ্লেষণ এবং প্রয়োজনীয় কোর্স সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পারবে।’

/এসএমএ/আরআইজে/
সম্পর্কিত
সুশাসন নিশ্চিতে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই: রিজভী
নর্থ সাউথ ইউনিভার্সিটির ২৬তম সমাবর্তন৩৩২২ শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান
ধর্ম অবমাননা: নর্থ সাউথের অপূর্বের দায় স্বীকার
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম