ঢাকা-আরিচা

আ.লীগ-ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে জাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

জাবি প্রতিনিধি
১৭ অক্টোবর ২০২৪, ১৫:৫৩আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ১৫:৫৩

ফ্যাসিবাদের আমলে সংঘটিত সকল অন্যায়ের বিচার জুলাই-আগস্টের গণহত্যার বিচার, এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগ-ছাত্রলীগসহ তাদের সকল অঙ্গসংগঠনকে নিষিদ্ধের দাবিতে ঢাকা–আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মহুয়া মঞ্চ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান ফটকের সামনের ঢাকা–আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় শিক্ষার্থীরা ২৫ মিনিট ঢাকা–আরিচা মহাসড়ক অবরোধ করে রাখেন।

এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অবিলম্বে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনকে নিষিদ্ধের দাবি তোলেন এবং জুলাই-আগস্ট গণহত্যার সঙ্গে জড়িত সকলকে বিচারের মুখোমুখি করার দাবি জানান।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম বাপ্পি বলেন, ‘হাজার হাজার ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। তাদের রক্তের বিনিময়ে বর্তমান সরকার ক্ষমতায় এসেছেন। তাদের রক্তের ঋণ শোধ করা আপনাদের প্রধান দায়িত্ব। আপনাদের এসির বাতাস খাওয়ার জন্য ক্ষমতায় বসানো হয় নাই। অবিলম্বে আপনারা জুলাই-আগস্ট গণহত্যায় জড়িত সকলকে বিচারের মুখোমুখি করবেন। অন্যথায় আপনাদের বিরুদ্ধে মাঠে নামতে আমরা একবিন্দুও ভাববো না।’

ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী জুবায়ের শাবাব বলেন, ‘গণঅভ্যুত্থানের প্রায় আড়াই মাস পেড়িয়ে গেছে। এখনও জুলাই বিপ্লবের যোদ্ধারা হাসপাতালে বেডে কাতরাচ্ছেন। কিন্তু জুলাই গণহত্যার সঙ্গে জড়িতরা এখনো বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমরা অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের অবিলম্বে বিচারের মুখোমুখি করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।’

বিশ্ববিদ্যালয়ের আটচল্লিশ ব্যাচের শিক্ষার্থী সোবাইব আহমেদ বলেন, ‘ফ্যাসিস্টদের কোনও অনুশোচনা থাকে না। আওয়ামী লীগেরও কোন অনুশোচনা নাই। তারা প্রতিশোধ নেওয়ার জন্য আরও ভয়ংকররূপে ফিরে আসতে চাইছে।’

৪৬ ব্যাচের শিক্ষার্থী ইমরান শাহরিয়ার বলেন, ‘আমরা যে গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার সরকারকে হটিয়েছি, সেই স্বৈরাচারী সরকারের পুনর্বাসনের চেষ্টা করছে একটা গোষ্ঠী। আমরা যে সরকারকে ক্ষমতায় বসিয়েছি আজ দেখতে পারছি তারা খুনিদের বিচার না করে আমাদের নির্যাতিত ভাইদের গ্রেফতার শুরু করেছে। ইউনুস সরকারকে স্পষ্ট করে বলে দিতে চাই, আপনারা যদি জুলাই বিপ্লবের স্পিরিট ভুলে যান, তাহলে আমরা আবার রাস্তায় নামবো। স্বৈরাচারকে যেভাবে নামিয়েছি আপনাদেরকে ক্ষমতা থেকে নামাতে আমাদের সময় লাগবে না। আপনার দফতরে যারা আওয়ামী লীগ এবং ছাত্রলীগের পুনর্বাসনের চেষ্টা করছে তাদের শাস্তির আওতায় নিয়ে আসুন। আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে নিষিদ্ধ করুন।’

/কেএইচটি/
সম্পর্কিত
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
বাস সার্ভিস বন্ধের প্রতিবাদডাকসু নেতার নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তি
দীর্ঘ সময়ে চন্দ্রা পার হওয়ার পর রাস্তায় দাঁড়িয়ে শত শত গাড়ি
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের