ইবিতে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের গায়েবানা জানাজা

ইবি প্রতিনিধি
২০ অক্টোবর ২০২৪, ১৫:৪৬আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ১৫:৪৬

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) হামাসপ্রধান ইয়াহিয়া সিনওয়ারের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ অক্টোবর) দুপুরে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বটতলায় এই নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত শিক্ষার্থীরা বলেন, ‘অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে আন্দোলনের শিক্ষা আমরা ফিলিস্তিনিদের কাছ থেকে পাই। ফিলিস্তিনিরা ২৪-এর ছাত্র-জনতার আন্দোলনে সাহস জুগিয়েছেন।’ এ সময় শিক্ষার্থীরা ইয়াহিয়া সিনওয়ারের আত্মার মাগফিরাত কামনা করেন এবং মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে জালিমদের বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানান।

এই মহাসংকটে ফিলিস্তিনিদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। তিনি বলেন, ‘যেই স্পিরিট নিয়ে ফিলিস্তিনের মুক্তিকামী জনতা এতদিন ধরে যুদ্ধ করছে, আমাদের সর্বাত্মক সহযোগিতা এবং হৃদয়ের ঐক্য তাদের সঙ্গে আছে। আমরা ফিলিস্তিনিদের সঙ্গে আছি। শুধু তাই নয়, সারা পৃথিবীর সকল নিপীড়িত মানুষে জন্য আমাদের কণ্ঠস্বর সব সময় উচ্চকিত থাকবে। এই প্রত্যয় আমাদের থাকা উচিত, এটা আমাদের ইমানি দায়িত্ব। আমরা যতটুকু পারি ফিলিস্তিনের মুক্তিকামী জনতার পাশে থাকবো। আমরা তাদের জন্য আর্থিক সহযোগিতা করবো।’

কেন্দ্রীয় মসজিদের খতিব আশরাফ উদ্দিন খানের ইমামতিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

/কেএইচটি/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
পাকিস্তান থেকে ফেরা আফগান শরণার্থীদের ট্রাক উল্টে নিহত ১৮
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম