পরীক্ষায় অংশগ্রহণ না করেও ফার্স্ট ক্লাস পেলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী

রাবি প্রতিনিধি
২০ অক্টোবর ২০২৪, ২০:৫৯আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ২১:০৭

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইতিহাস বিভাগের এক শিক্ষার্থী সেমিস্টার পরীক্ষায় অংশগ্রহণ না করেই ফার্স্ট ক্লাস পেয়েছেন। গত ১৬ অক্টোবর (বুধবার) প্রকাশিত বিভাগের তৃতীয় বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষার রেজাল্ট শিট থেকে এ তথ্য জানা গেছে। তবে বিষয়টি ‘ভুলবশত’ হয়েছে বলে দাবি পরীক্ষা কমিটির সদস্যদের।

বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৬ মে ইতিহাস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের তৃতীয় বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষা শুরু হয় এবং ৬ জুন শেষ হয়। ১৬ অক্টোবর তৃতীয় বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়। এতে দেখা যায় সাদিয়া আফরোজ মারিয়া নামের এক শিক্ষার্থীর নামের পাশে ফলাফল জিপিএ ৩.৫০। যিনি কিনা পরীক্ষায় অংশগ্রহণই করেননি।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাদিয়া আফরোজ মারিয়া গর্ভধারণজনিত অসুস্থতার কারণে দ্বিতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষাতেই অংশগ্রহণ করেননি। অর্থাৎ তিনি দ্বিতীয় বর্ষের গণ্ডিই পেরোতেই পারেননি। ফলে, তিনি তৃতীয় বর্ষের প্রথম সেমিস্টার পরীক্ষাতেও অংশ নেননি।

এ বিষয়ে সাদিয়া আফরোজ মারিয়া বলেন, আমি পরীক্ষা দিইনি- এই তথ্যটি সঠিক। কিন্তু আমার ফলাফল এসেছে কি না আমি জানি না। বর্তমানে আমি দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারে অধ্যয়নরত।

বিষয়টি স্বীকার করে পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আবুল কাশেম বলেন, হ্যাঁ, ফলাফলের অসঙ্গতিটা আমাদের নজরে এসেছে। পরীক্ষা নিয়ন্ত্রক দফতরের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। আশা করি, আগামীকালের মধ্যেই সমাধান হয়ে যাবে। পরীক্ষা কমিটিতে আমি সভাপতি বাদেও আরও তিন জন শিক্ষক সদস্য হিসেবে ছিলেন। তারাই মূলত টেবুলেশনের কাজটি করেছেন। আমি সভাপতি হিসেবে স্বাক্ষর করেছিলাম।

পরীক্ষা কমিটির সদস্য অধ্যাপক মাহমুদা খাতুন বলেন, ভুল তো মানুষেরই হয়। ভুল হওয়াটা কি অস্বাভাবিক? বাটন চাপতে গিয়ে এই ভুলটা হয়েছে। তবে আমাদের খাতায় এমনটি নেই। ডিপার্টমেন্ট থেকে রেজাল্ট শিট পাঠানোর পরে এমনটি হয়েছে। মেয়েটি পরীক্ষা দেয়নি। ফলে তার ওই কলামটা ফাঁকা ছিল। কিন্তু অন্যজনের নম্বরটা ভুলবশত ওই কলামে যুক্ত হয়ে গিয়েছে।

এ বিষয়ে ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক ফেরদৌসী খাতুনের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি রিসিভ করেননি।

/এফআর/
সম্পর্কিত
প্রথম শ্রেণিতে লটারি, প্রাথমিক ও মাধ্যমিকের অন্যান্য শ্রেণিতে ভর্তি পরীক্ষা
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: শুরু থেকে যেভাবে নেবেন সেরা প্রস্তুতি
এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিলেন ৫০ হাজার শিক্ষার্থী
সর্বশেষ খবর
জুলাই শহীদ সিয়ামের পালক মাকে গ্রেফতার, পুলিশ বলছে ‘মাদক ব্যবসায়ী’
জুলাই শহীদ সিয়ামের পালক মাকে গ্রেফতার, পুলিশ বলছে ‘মাদক ব্যবসায়ী’
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
হামাসের পর এবার নেতানিয়াহুর দ্বারে ট্রাম্পের দূত কুশনার ও ব্লেয়ার
হামাসের পর এবার নেতানিয়াহুর দ্বারে ট্রাম্পের দূত কুশনার ও ব্লেয়ার
সর্বাধিক পঠিত
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস