জাতীয় নাগরিক কমিটি

আন্দোলনে সেবা দেওয়া চিকিৎসকদের নিয়ে এবার প্রতিনিধি কমিটি ঘোষণা

ঢাবি প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২৪, ০০:৫২আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ০০:৫২

ছাত্র-জনতার আন্দোলনে সেবাদানকারী চিকিৎসকদের সমন্বয়ে এবার ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রতিনিধি কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক কমিটি। শুক্রবার (২২ নভেম্বর) রাতে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দীন পাটওয়ারী ও সদস্যসচিব আখতার হোসেন এই কমিটি অনুমোদন করেন।

জাতীয় নাগরিক কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্র-জনতার অভ্যুত্থানে সেবাদানকারী চিকিৎসকদের সমন্বয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জাতীয় নাগরিক কমিটির ১০৩ সদস্যবিশিষ্ট প্রতিনিধি কমিটি ঘোষণা করা হয়েছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। ওই আন্দোলনে নেতৃত্ব দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পরে তাদের উদ্যোগে গত সেপ্টেম্বরে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক কমিটি৷ ‘অভ্যুত্থানের শক্তিকে সংগঠিত করে তারুণ্যনির্ভর’ একটি নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে কাজ করছে নাগরিক কমিটি।

এর আগে, ১৮ নভেম্বর ঢাকার কলাবাগান থানায় ১০৯ সদস্যের, ১৭ নভেম্বর কদমতলী থানায় ৫৬ সদস্যের এবং ১৬ নভেম্বর ধানমন্ডি ও রামপুরা থানায় ৫১ সদস্যের, চকবাজার থানায় ৬৯ সদস্যের, কামরাঙ্গীরচর থানায় ২০৫ সদস্যের, লালবাগ থানায় ৬১ সদস্যের প্রতিনিধি কমিটি ঘোষণা করে জাতীয় নাগরিক কমিটি।

তারও আগে ১৩ নভেম্বর ভাটারা ও কাফরুল থানায়, ১০ নভেম্বর পল্লবী থানায়, ৯ নভেম্বর হাতিরঝিল থানায় এবং ৮ নভেম্বর যাত্রাবাড়ী থানায় প্রতিনিধি কমিটি ঘোষণা করে জাতীয় নাগরিক কমিটি। এ ছাড়া ১২ নভেম্বর টাঙ্গাইল সদর ও মধুপুর উপজেলায় প্রতিনিধি কমিটি ঘোষণা করা হয়।

/কেএইচটি/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
ঈদের ছুটিতে রাজধানীতে ১৫ জনের অস্বাভাবিক মৃত্যু
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম