সার্টিফিকেট তুলতে এসে ছাত্রলীগ নেতা গ্রেফতার

রাবি প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২৪, ১৫:০০আপডেট : ৩০ নভেম্বর ২০২৪, ১৭:৫৫

সার্টিফিকেট তুলতে এসে গ্রেফতার হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) হল শাখা ছাত্রলীগের সাবেক এক নেতা। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দায়ের করা এক মামলায় তাকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।

শনিবার (৩০ নভেম্বর) দুপুরে বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক।

নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক এই নেতার নাম ফিরোজ মাহমুদ। তিনি সমাজবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শহীদ জিয়াউর রহমান হল শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তার বাড়ি বগুড়া জেলায়।

খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল শুক্রবার মধ্যরাতে শহিদ জিয়াউর রহমান হলের সামনে থেকে সাবেক এই নেতাকে ধরে মারধর করে শিক্ষার্থীরা। আহত অবস্থায় চিকিৎসার জন্য মতিহার থানা পুলিশ তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে মতিহার থানায় নিয়ে আসা হয়।

জানতে চাইলে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, ‘সার্টিফিকেট তুলতে আসলে গতকাল রাতে জিয়া হলের সামনে ছাত্রলীগের এক নেতাকে ধরে মারধর করেন শিক্ষার্থীরা। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে থানায় আনা হয়েছে। ছাত্রদলের দায়ের করা এক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি