জাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণা

জাবি প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০২৪, ০১:০৯আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ০১:০৯

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আরিফুজ্জামান উজ্জ্বলকে আহ্বায়ক ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী তৌহিদ মোহাম্মদ সিয়ামকে সদস্য সচিব করা হয়েছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কমিটি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আরিফ সোহেল।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসাবে আছেন মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ইমরান শাহরিয়ার, যুগ্ম আহ্বায়ক নাসিম আল তারিক ও ফারহানা বিনতে জিগার ফারিনা, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ ওবায়দুল্লাহ, যুগ্ম সদস্য সচিব নাহিদ হাসান ইমন ও ইমরান হোসেন রাহাত, মুখ্য সংগঠক নাকিব আল মাহমুদ অর্নব, সংগঠক জান্নাত উল ফিরদাউস আঞ্জুম ও মোহাম্মদ রায়হান, মুখপাত্র মালিহা নামলাহ,সদস্য নাফিজ উর রহমান কাউসার আল আরমান, তানভীর আহমেদ শিহাব, মার্যিউর রহমান চৌধুরী, রাঈদ হোসেন ও গালিব হাসান।

কমিটিতে উপদেষ্টা হিসাবে আছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আরিফ সোহেল ও কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য মেহেরাব সিফাত।

/এফআর/
সম্পর্কিত
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনে তালা দিলেন শিক্ষার্থীরা
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী