এবারও গুচ্ছ ভর্তিতেই থাকছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুবি প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০২৪, ১৯:১৪আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ১৯:১৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) এ বছরও গুচ্ছ পদ্ধতিতে ভর্তি নেবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। শনিবার (০৭ ডিসেম্বর) দুপুরে বিষয়টি বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন তিনি। 

উপাচার্য বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদের ডাকা হয়েছিল, সেখানে সবার সিদ্ধান্তক্রমে আমরা এই বছরও গুচ্ছে থাকার সিদ্ধান্ত নিয়েছি। শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাদে বাকি সবাই গুচ্ছে আছে।’

এর আগে গত ২১ অক্টোবর গুচ্ছ থেকে বের হওয়ার ইচ্ছে পোষণ করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সভায় আলোচনা উপস্থাপন করেছিলেন উপাচার্য মো. হায়দার আলী। 

ক্যাম্পাস সূত্রে জানা যায়, করোনাকালীন শিক্ষা সংকট কাটিয়ে উঠতে ২৪টি পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে গুচ্ছ ভর্তি প্রক্রিয়া শুরু করে ইউজিসি। তবে গুচ্ছ পদ্ধতিতে ভর্তির দীর্ঘসূত্রতা ঘিরে নানা সমালোচনা হতে থাকে। সেই সুবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এ বছর গুচ্ছ থেকে বেরিয়ে যায়।

/এএম/
সম্পর্কিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, জানবেন যেভাবে
জবিতে শূন্য আসনে উন্মুক্ত ভর্তি ২২ এপ্রিল
জবিতে ষষ্ঠ মেধাতালিকা প্রকাশ
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম