বর্তমান সাংবাদিকদের প্রধান দোষ, তারা বাক্য লিখতে পারে না: সলিমুল্লাহ খান

কুবি প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০২৪, ২০:২২আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ২০:২২

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের অধ্যাপক ড. সলিমুল্লাহ খান বলেছেন, ‘নিজের ভাষা যারা জানছে না বিদেশি ভাষা শিখছে, তাদের শক্তি বৃদ্ধি হচ্ছে না, গোলামি হচ্ছে।’

বুধবার (১১ ডিসেম্বর) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে এবং কমিউনিকেশন ক্লাবের সহযোগিতায় ‘ভাষার দুই অক্ষ- রূপক ও লক্ষণা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধান আলোচকের বক্তব্যে সলিমুল্লাহ খান বলেন, ‘সব আওয়াজই ভাষা নয়। অর্থপূর্ণ আওয়াজকেই ভাষা বলা হয়। ভাষা হচ্ছে, সেই আওয়াজ যা অর্থ উৎপাদন করে। আমাদের বর্তমান সাংবাদিক ভাইদের প্রধান দোষ আমি যেটা লক্ষ্য করি, সেটা হলো তারা বাক্য লিখতে পারে না। কোথায় প্রশ্নবোধক চিহ্ন দেবে, কোথায় বিস্ময়সূচক চিহ্ন দেবে ঠিক করতে পারছে না। আরেকটা জিনিস হচ্ছে তারা অতিরিক্ত শব্দ ব্যবহার করে।’

এ ছাড়া ড. সলিমুল্লাহ ভাষার উৎপত্তি, অর্থের পরিবর্তন, ব্যবহার ও প্রয়োগ নিয়ে আলোচনা করেন।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ওয়াফা আক্তার রিমু ও জাওয়াদ-উর-রাকিন খানের সঞ্চালনায় এবং বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মাহমুদুল হাসানের সভাপতিত্বে উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান।

/এফআর/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম