এবার গুচ্ছ থেকে বেরিয়ে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুবি প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০২৪, ২০:৫৫আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ২০:৫৫

আসন্ন ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে স্বতন্ত্রভাবে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। একইসঙ্গে কোন ইউনিটের ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে, সেটিও জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রবিবার (১৫ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ৮৩তম একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভার পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. হায়দার আলী এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আমরা আজকে অ্যাকাডেমিক কাউন্সিলের সভার মাধ্যমে গুচ্ছ পদ্ধতি বাদ দিয়ে স্বতন্ত্র পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আগামী এপ্রিল মাসেই আমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।’

সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, নিজস্ব ব্যবস্থাপনায় স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা নেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। আগামী বছরের ১৮ এপ্রিল ইউনিট এ, ২৫ ইউনিট বি ও ২৬ ইউনিট সির ভর্তি পরীক্ষা সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। উপাচার্য মো. হায়দার আলীর সভাপতিত্বে বেলা আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৮৩তম জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভর্তির আবেদন আগামী ১ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত দিন-রাত যেকোনো সময়, এমনকি বন্ধের দিনও করা যাবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে প্রকাশ করা হবে।

বিশ্ববিদ্যালয়ের সূত্র জানায়, করোনাকালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনা অনুযায়ী ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে গুচ্ছ পদ্ধতির মাধ্যমে স্নাতক প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তি করে আসছে বিশ্ববিদ্যালয়। তবে এক বছর ধরে বিষয়টি নিয়ে বিভিন্ন পক্ষ আপত্তি তুলছে। সর্বশেষ গত ১১ ডিসেম্বর গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে স্বতন্ত্র পরীক্ষা নেওয়ার দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির। এর মধ্যেই আজ জরুরি সভায় স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়।

/এএম/
সম্পর্কিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, জানবেন যেভাবে
জবিতে শূন্য আসনে উন্মুক্ত ভর্তি ২২ এপ্রিল
জবিতে ষষ্ঠ মেধাতালিকা প্রকাশ
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক