জাবির শিক্ষক সমিতির নির্বাচন রুখে দেওয়ার ঘোষণা সমন্বয়কের

জাবি প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০২৪, ২০:০৪আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ২০:০৪

আগামীকাল বুধবার (১৮ ডিসেম্বর) অনুষ্ঠিতব্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতির নির্বাচন রুখে দেওয়ার ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার সদস্য সচিব তৌহিদ সিয়াম। সোমবার (১৭ ডিসেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্টে এই ঘোষণা দেন তিনি। 

পোস্টে তৌহিদ সিয়াম লেখেন, আগামীকাল শিক্ষক সমিতির নির্বাচন। বিগত আমলগুলোতে সবচেয়ে বড় স্টেকহোল্ডার ছাত্র প্রতিনিধিত্ব তৈরি না করেই অন্য স্টেকহোল্ডারদের প্রতিনিধি নির্বাচন করা হয়েছে। এবার আর তা হবে না। ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনের আগে বিশ্ববিদ্যালয়ে কোনও নির্বাচন অনুষ্ঠিত হতে দেওয়া হবে না। আগে জাকসু পরে বাকিসব। কেউ শিক্ষার্থীদের মতের বাইরে গিয়ে জোরপূর্বক কিছু করতে চাইলে ফলাফল ভালো হবে না।

এরপর আরেক পোস্ট তিনি লেখেন, ছাত্র সংসদ নির্বাচনের আগে কোনও নির্বাচন নয়। আগামীকালের শিক্ষক সমিতির নির্বাচন রুখে দিতে হবে।

অপরদিকে এমন ঘোষণার প্রতিক্রিয়ায় শিক্ষক সমিতির বর্তমান সভাপতি অধ্যাপক মোতাহার হোসেন লেখেন, জাবি শিক্ষক সমিতি জাকসু নির্বাচনের জন্য প্রশাসনের কাছে কয়েক দফা দাবি জানিয়েছে। আমরা বাংলাদেশের একমাত্র শিক্ষক সমিতি যারা বিভিন্নভাবে আন্দোলনের সঙ্গে ছিলাম। তাছাড়াও ইতোমধ্যে শিক্ষক সমিতির ১৫টি পদের মধ্যে ১৪ জন নির্বাচিত হয়েছেন। শুধু একটি পদের নির্বাচন কাল। অধিকন্তু, এই নির্বাচনে প্রশাসনের কোনও ধরনের অংশগ্রহণ নাই, পুরোপুরি শিক্ষকদের বিষয়। তাই আমি শিক্ষার্থীদের অনুরোধ করছি, শিক্ষার্থী-শিক্ষক সম্পর্ককে ঝুঁকিতে না ফেলে বরং শিক্ষক-শিক্ষার্থী মিলে জাকসু নির্বাচনের জন্য আন্দোলন গড়ে তুলি।

/এফআর/
সম্পর্কিত
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনে তালা দিলেন শিক্ষার্থীরা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম