আন্দোলনের মুখে রাবিতে পোষ্য কোটা বাতিল

রাবি প্রতিনিধি
০২ জানুয়ারি ২০২৫, ২২:৩৩আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ২২:৫৯

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিদ্যমান পোষ্য কোটা মৌখিকভাবে বাতিল বলে ঘোষণা দিয়েছেন উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব। বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকতা কর্মচারীদের উপস্থিতিতে প্রশাসন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, ‘আমি ১ শতাংশ পোষ্য কোটার পক্ষপাতী নই। প্রক্রিয়ার মধ্য দিয়েই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা সম্পূর্ণভাবে বিলুপ্তি এবং সেটার জন্য আমার যা কিছু করা দরকার তার জন্য আমি অঙ্গীকার ব্যক্ত করছি। আমি যতদিন আছি এই কোটা আর ফিরবে না। এটার জন্য আমি এক বিন্দুও কালক্ষেপণ করবো না।’

রাবি উপাচার্যের সংবাদ সম্মেলন

এর আগে, আজ সকাল ১০টায় পোষ্য কোটা বাতিলসহ তিন দফা দাবিতে প্রশাসন ভবনে অনির্দিষ্টকালের জন্য তালা দিয়ে অবস্থান কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা। রাত ৯টা পর্যন্ত তালা ঝুলিয়ে রাখা হয়। শিক্ষার্থীদের তালা দেওয়ার কারণে অবরুদ্ধ হয়ে পড়েন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ফরিদ উদ্দিন খান, জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদারসহ প্রায় শতাধিক কর্মকর্তা-কর্মচারী।

/এফআর/
সম্পর্কিত
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই উপ-উপাচার্য নিয়োগ
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের